জয়েন্টে দারুণ ফল, দেবদত্তা-অর্চিষ্মানকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : জয়েন্ট এন্ট্রান্স মেইনসে বাংলার জয়জয়কার। কঠোর পরিশ্রম করলে সাফল্য যে আসবেই প্রমাণ করেছে কাটোয়ার দেবদত্তা থেকে খড়গপুরের অর্চিষ্মান। গ্রামবাংলার দুই মেধাবী দেবদত্তা-অর্চিষ্মানকে শুভেচ্ছা জানিয়ে সম্মান জানানোর আমন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে, এক্স পোস্ট করে তিনি লিখেছেন, ১ জুন বিশ্ববঙ্গ মেলাপ্রাঙ্গন অনুষ্ঠানে দুই মেধাবী পড়ুয়াকে সম্মান জানাবেন তিনি। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসের মেইন পরীক্ষায় ফলাফল সামনে আসতেই জ্বলজ্বল করে উঠেছিল দুজনের নাম। রাজ্যের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাঁরা।

২০২৩-এর মাধ্যমিকে প্রথম হওয়ার পর রাজ্যের মধ্যে সর্বভারতীয় স্তরে জেইই মেন-এও প্রথম হয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝির দেশের মধ্যে র‌্যাঙ্ক ২৭৫। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা রাজ্যে প্রথম হয়েছে।

দেবদত্তার পাশাপাশি শীর্ষ তালিকায় নাম তুলেছে খড়গপুরের কৃতী আরও এক ছাত্র। সর্বভারতীয় জয়েন্টে পশ্চিমবঙ্গে প্রথম খড়গপুরের অর্চিষ্মান নন্দী। খড়গপুরের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান।

বিই এবং বিটেক কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (মেন) পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই বছর দুই সেশনে হয়েছে এই প্রবেশিকা পরীক্ষা। বাংলা-সহ মোট ১৩টি ভাষায় নেওয়া হয়েছে এই পরীক্ষা। এ বছর জেইই (মেন) পরীক্ষায় বসেছিলেন ১৪ লক্ষ ৭৫ হাজার ১০৩ জন। এ বছর ছাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি। এবারের শীর্ষস্থান পেয়েছেন অনেকেই। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন ২জন। এদের ২জনকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম