‘অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে হবে’‌, কালনা থেকে নির্দেশ দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার তারকেশ্বর থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বিপুল সমাগম দেখা গেল। তারপর দ্বিতীয় জনসভা করেন কালনায়। সেখান থেকেই বিজেপিকে তুলোধনা করেন তিনি। বিজেপি সব লুটে নেবে বলেও সোচ্চার হন তৃণমূলনেত্রী। বিজেপি দাঙ্গা করে ক্ষমতায় আসার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। আগামী দিনে বিজেপিকে বুঝে নেওয়া হবে বলে হুঙ্কার দেন তিনি। বিজেপি বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র করছে বলেও সকলকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাংলায় এসে বেআইনিভাবে কার্ড বিলি করেছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর এবার অর্থমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল নেতা–কর্মীদের এফআইআর করার নির্দেশ দেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ‘‌এখানে এসে অর্থমন্ত্রী বেআইনিভাবে কার্ড বিলি করে গিয়েছেন। আমি তাঁকে ধিক্কার জানাই। বলি এটা নির্বাচনের সময় কার্ড বিলি করা মানে বিধিভঙ্গ। তাই এফআইআর করতে হবে। যাঁরা কার্ড নিয়েছেন তাঁরা জেনে রাখুন, এটা ভাঁওতা ছাড়া আর কিছু নয়। এই সুযোগে আপনার নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে। যেটুকু লক্ষ্মীর ভাণ্ডার পান সেটুকুও নিয়ে নেবে। লুট করে নেবে। আগামী দিন ফর্ম ফিলাপ করতে বলবে।’‌

অন্যদিকে কালনার জনসভা থেকেও ইডি এবং আয়কর হানা নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি বলে তুলোধনা করেন তিনি। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌দিল্লি থেকে আসছে। সঙ্গে আসছে ইডি, সিবিআই, আয়কর এবং কতগুলি দালাল। তারা কী করছে? আমাদের লোকেদের বাড়ি গিয়ে তল্লাশি করছে। গ্রেফতার করছে। নির্বাচনের পরে কী হবে? তোমরা তো বসন্তের কোকিলের মতো উড়ে যাবে। নির্বাচনের সময় আসো। তার পরে আর দেখা পাওয়া যায় না। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীরা পেনশন পান। মনে রাখবেন ২৫ শতাংশ ডিএ আপনারা পেয়ে গিয়েছেন। চার শতাংশ ডিএ’‌ও পেয়ে যাবেন।’‌

এছাড়া পূর্ব বর্ধমানের কালনার সভা থেকে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ইডি পাঠিয়ে দিচ্ছে, পার্টি অফিসে সিবিআই পাঠিয়ে দিচ্ছে। যারা আমাদের হয়ে কাজ করছে, বলছে বাংলা ছেড়ে চলে যাও। না হলে ইডি, সিবিআই গ্রেফতার করবে। কোনও কিছু একতরফা হয় না। ইডি, সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। নিরাপত্তা আধিকারিকের বাড়িতেও ইডি হানা দিচ্ছে। বিজেপি আমার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকের বাড়িতে ইডি তল্লাশি করাচ্ছে। আমাকে খুনের চেষ্টা করছে। বন্দুকটা আমার বুকে চালিয়ে দাও। কিন্তু মাথা নত করব না।’

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য