সন্দেশখালিতে অভিষেক–মানবাজারে মমতা, হাইভোল্টেজ সভার দিকে তাকিয়ে ভোটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার রবিবাসরীয় দুপুর রাজনীতির পারদ তুঙ্গে উঠতে চলেছে। কারণ একদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাইভোল্টেজ সভা করবেন।

এদিকে রবিবার সন্দেশখালিতে নির্বাচনী জনসভা করবেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রবিবারই পুরুলিয়ার মানবাজারে জনসভা করতে আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবাজারের মাধবপুর পাথরকাটা সংলগ্ন ফুটবল মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে এই জনসভা করবেন তিনি। এখান থেকেই তুলে ধরবেন ১৫ বছর ধরে তাঁর সরকার কেমন উন্নয়ন করেছেন। এই নিয়ে জোরকদমে চলছে সভার প্রস্তুতি। এই দুই সভাকে ঘিরে ইতিমধ্যেই তৃণমূল কর্মী–সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। অভিষেক সন্দেশখালির সভা থেকে মোদি–শাহের বিরুদ্ধে সুর চড়াবেন।

অন্যদিকে ২০১১ সালে বাংলায় পালাবদলের পর থেকেই মানবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত তিনবারের বিধায়ক সন্ধ্যারানি টুডুকেই আবার প্রার্থী করেছে ঘাসফুল শিবির। তাঁর সমর্থনে রবিবার জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর থেকে এই প্রথম মানবাজারে জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো। পরিস্থিতি এখন অনেক আলাদা। এই বিধানসভা কেন্দ্রের অনেক উন্নয়ন হয়েছে। একাধিক কাজ করা হয়েছে এখানে। সেগুলিই মানুষের সামনে তুলে ধরবেন তিনি। একইসঙ্গে ভোটারদের বার্তাও দেবেন।

এছাড়া সভাস্থল মাধবপুর পাথরকাটা ফুটবল মাঠের পাশেই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড। সেখানে নেমেই মানুষের সামনে আসবেন তৃণমূলনেত্রী। এলাকার বাসিন্দারাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বচক্ষে দেখতে মুখিয়ে রয়েছেন। তবে এখানের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এই বিষয়ে মানবাজার–১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ বলেন, ‘‌দিদি আসার পর মানবাজারে তৃণমূল কর্মীদের উৎসাহ দ্বিগুণ হয়ে যাবে। মানবাজার তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল, আর সেটাই থাকবে। আমাদের যে লক্ষ্যমাত্রা আছে তার থেকে বেশি ভোটে মানবাজার বিধানসভায় জয়লাভ করবে তৃণমূল।’‌

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক