চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবান্নের বৈঠকে সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে বকুনি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: নবান্নের ভরা বৈঠকে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে বকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গঙ্গা (Ganga) ভাঙন নিয়ে সম্প্রতি সেচমন্ত্রীর এক মন্তব্যের প্রেক্ষিতে এদিন মুখ্যমন্ত্রী বিরক্তি প্রকাশ প্রকাশ করেন।  

বুধবার নবান্ন (Nabanna) সভাঘরে রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত দফতরের মন্ত্রী। দফতর এবং জেলার আধিকারিক মিলে প্রায় ৪৩০ জন আধিকারিক মুখ্যমন্ত্রীর সেই বৈঠকে ছিলেন। সেই ভরা বৈঠকে মুখ্যমন্ত্রী সেচ মন্ত্রীর এক মন্তব্য নিয়ে আপত্তি জানান। কিছুটা বকুনির সুরে পার্থ ভৌমিকের নাম নিয়ে নিজের বক্তব্যও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেচ মন্ত্রীকে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পার্থ ভোমিকের একটি স্টেটমেন্ট দেখেছি, উনি বলেছেন গঙ্গা ভাঙন আমরা হাতে নিয়ে করব। এটার ব্যাপারে কোনও ক্লিয়ারেন্স তো আসেনি। বললে লোকের আশা জাগে। তোমরা তো একটা বিবৃতি দিয়ে খালাস। আমি এটা করি না। আমার সিস্টেম হচ্ছে আমি যেটা করতে পারব সেটাই বলব। বাড়তি কথা বলব না, কাগজে নিউজ হওয়ার জন্য।’

রাজ্যের প্রশাসনিক প্রধান আরও বলেন, ‘কেলেঘাই-কপালেশ্বরী আমরাই করেছি। যারা ১০০ দিনের কাজের টাকা দেয় না। তারা মালদা মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনের টাকা দেবে? ভাবলে কী করে? ঘাটাল মাস্টার প্ল্যান ৩০ বছর ধরে পড়ে রয়েছে।’ পাশাপাশি তিনি বলেন, ফারাক্কা ইন্দো বাংলা জল চুক্তির ৭০০ কোটি টাকাও এখনও দেয়নি।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ