৫ বছরে ১০ লাখ ছেলেমেয়েকে নিজের পায়ে দাঁড় করাব: মমতা

‘বাঁকুড়া জেলা সাহিত্য সংস্কৃতির জন্য বিখ্যাত।’ বলেও শুক্রবার মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে জোরালো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘৫ বছরে ১০ লাখ ছেলেমেয়েকে নিজের পায়ে দাঁড় করাব’ বলে জানালেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বাঁকুড়ার বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থানের লক্ষ্যে সর্বদা আন্তরিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার ছেলেমেয়েদের কর্ম সংস্থানের জন্য জায়গায় জায়গায় শিল্প হচ্ছে। যুবক যুবতীদের ব্যবসামুখী করে তুলতেও সচেষ্ট রাজ্য সরকার। চাকরি না করতে চাইলে, ব্যবসা করেও যাতে রুজি রুটির সংস্থান করতে পারে বাংলার যুবসমাজ সেই কারণে ভবিষ্যত ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য। এই কার্ডের সাহায্যে রাজ্য সরকারের কাছ থেকে লোন নিতে পারবেন আগ্রহীরা। সেই টাকা দিয়ে ছোট ব্যবসা শুরু করতে পারবেন তারা। শুক্রবার বাঁকুড়ার বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘৫ বছরে ১০ লক্ষ ছেলেমেয়েকে নিজের পায়ে দাঁড় করাব’।

এদিন বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীদের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাঁকুড়ার ছাত্রছাত্রীরা বিখ্যাত। বাঁকুড়ার শিক্ষক – শিক্ষকরাও শিক্ষিত,উচ্চমানের শিক্ষা দেন। প্রতি বছর রেকর্ড খুললেই দেখতে পারি বাঁকুড়া প্রথম অথবা দ্বিতীয়, তৃতীয়। সব চিকিৎসক, আইনজীবী বাঁকুড়াতে জন্মেছেন। আমি প্রথমেই এখানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছিলাম। আজ ৪০০ কোটি টাকার প্রোজেক্ট উদ্বোধন হয়েছে।’  ‘বাঁকুড়া জেলা সাহিত্য সংস্কৃতির জন্য বিখ্যাত’ বলেও শুক্রবার মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা