Loading live market data...
Loading active stocks...
Connecting...

দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বাংলা গানের অন্যতম কাণ্ডারি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তাঁকে বিশেষভাবে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কণ্ঠ ছাড়লেন ‘জয় বাংলা’ শ্লোগানে। 

এদিন বিকেলে দেশপ্রিয় পার্কের ‘অমর একুশে’ মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের ছবি রেখে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টরা। আবেগপ্রবণ হয়ে পড়লেন খোদ মমতা বন্দোপাধ্যায়। সদ্য কাছের মানুষ হারানো প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রীকে পরম মমতায় কাছে টেনে নিলেন। জড়িয়ে ধরে ভরসা জোগালেন, যে সর্বদা পাশে আছেন। সঙ্গে সঙ্গে হাজারো কণ্ঠ গেয়ে উঠল, ‘আমি ‘বাংলায় গান গাই’। 

মাটির কাঁচা গন্ধ মেখে বড় হয়েছেন বাংলার মেয়ে মমতা বন্দোপাধ্যায়। বাংলা ভাষাকে তিনি যে সবচেয়ে বেশি ভালবাসেন, সম্মান দেন তা অনেক দফায় বুঝিয়ে দিয়েছেন তিনি। তার লেখা কবিতাও বাংলার মাটিকে ভালবেসেই লেখা। ক্ষমতায় আসার পর দেশপ্রিয় পার্কে অমর একুশে শহিদ বেদি তৈরি করেন তিনি। সেখানেই প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ডাকে তাতে যোগ দেন বাংলার বিশিষ্ট গুণীজনরা। এবছরও তার ব্যতিক্রম হলো না। ভাষা শহিদের মূল স্থান বাংলাদেশে এবছর ভাষা দিবস পালিত হয়েছে কার্যত নম নম …করে।

শহিদ বেদিতে শ্রদ্ধাজ্ঞাপন করার পর মমতা বলেন, ‘প্রতুলদা তো চলে গেলেন, সঙ্গে আমি ‘বাংলায় গান গাই’ গানটাও নিয়ে চলে গেলেন। মৃত্যুর ৪৮ ঘণ্টা আগে আমি তাঁকে দেখে এসেছিলাম। উনি তার আগে কোনও সাড়া দিচ্ছিলেন না। আমি গেলাম আইটিইউ-তে। ডাকলাম, ‘প্রতুলদা, আমি মমতা।’ আমি বললাম, ‘আপনাকে তো গাইতে হবে, সুস্থ হতে হবে। উনি হাত দুটো বাড়িয়ে ইশারায় বোঝালেন, গান আর গাইতে পরাব না।’ তবু আমার আশা ছিল প্রতুলদা সুস্থ হয়ে উঠবেন। তিনি চলে গিয়েছেন। কিন্তু আমাদের হৃদয়ে থেকে গিয়েছেন।’

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?