শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনড় অবস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আবহে নাগরিকদের নাম যাতে বাদ না যায় সেদিকে খেয়াল রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করে ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ওই ফর্ম পূরণ করেননি। বাংলার মানুষের সকলের নাম ভোটার তালিকায় না ওঠা পর্যন্ত তিনি ফর্ম পূরণ করবেন না বলে আগেই জানিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্তে অনড় রইলেন।

এদিকে বাংলায় এসআইআরের প্রথম পর্বের শেষ দিন আজ, ১১ ডিসেম্বর। রাত ১২টার মধ্যে এনিউমারেশন ফর্ম ফিলআপের কাজ শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এখনও এনিউমারেশন ফর্ম পূরণ করেননি। কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?‌ তার কারণও নিজেই জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুনুন আমি এখনও ফর্ম ফিলআপ করিনি। আমি তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার সাংসদ হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রীও হয়েছি। আমাকে আজকে ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে, আমি ভারতের নাগরিক কিনা? তার চেয়ে নাকখত দেওয়া অনেক ভাল।’‌

অন্যদিকে এসআইআর নিয়ে এদিনের সভা থেকেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌দেশ যখন স্বাধীন হয়েছিল কোথায় ছিলে তোমরা? ইংরেজদের রাজত্বের সময় ওদের দাসত্ব করেছো তোমরা। আজকে দেশ চেনাচ্ছো আমাদের? রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিম, রাজা রামমোহনকে অসম্মান করে নেতাজিকে অসম্মান করে মাতঙ্গিনী, ক্ষুদিরামকে অসম্মান করে। এটা কোন ভারত? তৃণমূল এসআইআরের বিরোধী নয়। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে দু’‌মাসের মধ্যে গোটা এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে সেটাতে আপত্তি আছে।’‌

এছাড়া নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি একজন ‘চিহ্নিত ভোটার’। আগে থেকেই তাঁর নাম ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে। তাই তিনি ফর্ম ফিলআপ না করলেও অসুবিধা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর মতো পদে থাকা ব্যক্তিদের স্বাভাবিকভাবেই নাম নথিভুক্ত হয়ে যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো। এত তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি? আসলে গায়ের জোরে বাংলা দখল করতে চাইছে। ভাবছে বিহারের মতো এখানেও করবে। কিন্তু আমরা থাকতে ওদের গা জোয়ারি বরদাস্ত করব না।’‌

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট