মানবিক মমতা, সভাস্থল থেকে অসুস্থ ব্যক্তিকে নিজ উদ্যোগে হাসপাতালে পাঠালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিবেদন: তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি গরিবের ত্রাতা। তিনি আর কেউ না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে একটি সভা করতে আসেন তিনি। সভার ব্যস্ততার মাঝেও এক ব্যক্তির অসুস্থতা নজর এড়াল না তাঁর। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় অসুস্থতার কথা শুনেই বক্তব্য থামিয়ে অ্যাম্বুল্যান্সের খোঁজ করলেন। সভায় উপস্থিত দলীয় কর্মীদের নির্দেশ দিলেন, দ্রুত ডাক্তারকে ডাকতে এবং অসুস্থকে স্বাস্থ্যশিবিরে নিয়ে যেতে। অসুস্থ ব্যক্তির যাতে ঠিকমতো চিকিৎসা হয়, তার জন্য মঞ্চে দাঁড়িয়ে নিজে তদারকি করলেন মমতা। তাঁর এই আচরণ ফের বুঝিয়ে দিল, প্রশাসনিক সভা হোক আর যত গুরুত্বপূর্ণ বৈঠকই হোক না কেন, মমতা বন্দ্যোপাধায়ের কাছে মানবতা সবার আগে।

মঙ্গলবার দুপুরে মেদিনীপুরের কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। এখান থেকেই গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া অজস্র প্রকল্পের শিলান্যাসও হয়েছে তাঁর হাত ধরে। দুপুর প্রায় সাড়ে ১২টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন। তার মাঝেই তিনি বলে ওঠেন, “কী হল ওখানে? পড়ে গেছে? অসুস্থ হয়ে পড়ল নাকি? দেখুন দেখুন। আমাদের অ্যাম্বুল্যান্স রেডি আছে তো? নিয়ে যান।নাহলে আমাদের হেলথ ক্যাম্পে নিয়ে যান, ডাক্তার ডাকুন।” জানা যায়, মমতার বক্তব্য শুনতে এসে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসায় কী ব্যবস্থা হল, তা দেখার জন্য নিজের বক্তব্য থামিয়ে অপেক্ষা করেন। তারপর বলে ওঠেন, “বোধহয় গরমে অসুস্থ হয়েছেন। ডিহাইড্রেশন হতে পারে। জল দিন। আসলে এসব জায়গায় ভীষণ গরম। মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় গ্রীষ্মে খুব গরম পড়ে। সাবধানে থাকতে হয়।”

উপস্থিত দর্শকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “এত ভিড় করবেন না, সরে দাঁড়ান। ওঁকে ধীরে ধীরে বাইরে বের করে নিয়ে যান, জল দিন।” শেষমেশ অসুস্থ মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ধাতস্থ হলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি খরকুসমার বাসিন্দা রাজু মণ্ডল। আপাতত তিনি চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন। তীব্র গরমে রাজুর অসুস্থতার পর আর নিজের বক্তব্য দীর্ঘায়িত করেননি মুখ্যমন্ত্রী। সকলকে শুভেচ্ছা জানিয়ে সভা শেষ করেন।

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

আড্ডার ছলে যুবকের বুকে গুলি চালিয়ে দিল তুতো ভাই, মর্মান্তিক ঘটনা বসিরহাটে

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন