বাঁকুড়া শহরে পথযাত্রায় জনস্রোতে তৃণমূলনেত্রী, রাস্তার দুধারে উপচে পড়ল ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার বাঁকুড়া শহরে পদযাত্রায় নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সভানেত্রীকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় জমান সাধারণ মানুষ। পদযাত্রার পথে বহু মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তৃণমূলনেত্রীকে। দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই পদযাত্রা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই জনস্রোত দেখা যাচ্ছে। আজও তার ব্যতিক্রম হল না। দলীয় প্রার্থী ডাঃ অনুপ মণ্ডলের সমর্থনে এদিন তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাইস্কুল পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পিছনে গান বাজতে থাকে, ‘‌যে লড়ছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে।’‌

এদিকে আজ পর পর জনসভার পরে বাঁকুড়ার পদযাত্রায় জনস্রোতে ভাসেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে একঝলক দেখতে, তাঁর সঙ্গে হাত মেলাতে রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। সেখানে প্রবীণ নাগরিকরা বাংলার মুখ্যমন্ত্রীকে বার্তা দেন, তাঁরা পাশে আছেন। বাড়ির বারান্দা থেকে শুরু করে ছাদে এবং রাস্তায় নেমে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হাত নাড়েন। ততক্ষণে বিশাল পদযাত্রা ও রোড শোতে ভিড় জমান ৮ থেকে ৮০।

অন্যদিকে এই পদযাত্রায় সাধারণ মানুষের ব্যাপক জনস্রোত এবং উৎসাহ লক্ষ্য করা গেল। বিজেপি বিরোধী সুর তীব্র করে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ঢলকে বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা হিসেবে তুলে ধরেন। আর রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তৃণমূল প্রার্থীর সমর্থনে স্লোগান দেন। কোথাও আবার হাসিমুখে অভিবাদন গ্রহণ করেন এবং সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন মুখ্যমন্ত্রী। অনেকেই জানিয়ে দেন, ‘‌দিদি আপনিই আবার জিতবেন।’‌

এছাড়া তৃণমূল সভানেত্রীকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় জমান সাধারণ মানুষ। পদযাত্রার পথে বহু মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁকে। কোথাও আবার হাসিমুখে অভিবাদন গ্রহণ করেন এবং সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন মুখ্যমন্ত্রী। তারপর যতই এগিয়ে চলেন ততই মানুষের ভিড় বাড়তে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদূর এগিয়ে যেতেই কিছু মানুষ তাঁকে জানান, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ হয়ে গিয়েছে। অথচ ৫০ বছর ধরে তাঁরা এখানকার বাসিন্দা। এই শুনে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাইব্যুনালে আবেদন করতে পরামর্শ দেন। আইনজীবী দিয়ে সাহায্যের কথাও জানান। সকলেই মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?