দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দিঘায় মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, দিঘা : অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। কয়েকদিন বাকি থাকতেই শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। সোমবার কলকাতা থেকে দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চলা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিঘায় উপস্থিত হবেন রাজ্য প্রশাসনের বড় কর্তারাও।

৩৩ কোটি দেবতাকে আহ্বান জানিয়ে জগন্নাথ মন্দিরের সামনে মন্ত্রোচ্চারণ হয়েছে। রবিবার থেকে বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আচার অনুষ্ঠান শুরুর পরের দিনই দিঘায় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেমবার সন্ধ্যেবেলা মন্দির পরিদর্শনে যেতে পারেন। মঙ্গলবার সকাল থেকে মহাযজ্ঞ শুরু হবে। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, হরিকৃষ্ণ দ্বিবেদী সহ অনেকেই। মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মহাযজ্ঞ। এই মহাযজ্ঞের জন্য ৮ কুইন্টাল ঘিয়ের আয়োজন করা হয়েছে। একাধিক পুণ্যক্ষেত্রের জল দিয়ে এই মন্দিরের মহাযজ্ঞ করা হবে। এই মহাযজ্ঞ অনুষ্ঠানে হাজির থাকবেন পুরী ও ইসকনের প্রতিনিধিরা। পেঁড়া, খাজা, গজা, রসগোল্লা ইত্যাদি মিষ্টি তৈরি করা হবে মঙ্গলবারের মহাযজ্ঞের জন্য।

জানা গিয়েছে, উদ্বোধনের আগেই জগন্নাথ মন্দিরের গেটে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। নির্দিষ্ট লোক বাদে বাইরের লোকজনের প্রবেশের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের বিধান মেনেই বুধবার দ্বারোদঘাটন ও প্রাণপ্রতিষ্ঠা করবেন পুরীর রাজেশ দৈতাপতি।

সকাল থেকে দিঘায় শোনা যাচ্ছে মাঙ্গলিক সানাই। রীতিমত উৎসবের মেজাজে রয়েছে সমুদ্র সৈকত। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যান চলাচলের ওপর নজর রাখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ