বেলপাহাড়ির মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘিরে কড়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রী ফের জঙ্গলমহল সফরে যাচ্ছেন। আগামী ১৫ তারিখ মঙ্গলবার বিরষা মুন্ডার জন্ম জয়ন্তী পালনে বেলপাহাড়ির সাহারিতে যাবেন তিনি।মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রামের(Jhargram) জঙ্গল মহল সফরকে কেন্দ্র করে জোর তৎপরতা শুরু হয়েছে।বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল মাঠে(Football Ground) তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। পাশেই তৈরি হয়েছে হেলিপ্যাড। দুপুর প্রায় দুটো নাগাদ মুখ্যমন্ত্রীর সভা শুরু হবে।প্রশাসনিক কর্তা, সিএম সিকিউরিটি(CM Security) সহ দলীয় নেতৃত্ব রবিবার দুপুরে প্রস্তুতি ঘুরে দেখন।

মাওবাদীদের একসময়ের আঁতুড় ঘর বেলপাহাড়ির(Belpahari) এই জায়গায় পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর সভা করা বেশ তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।সভায় মুখ্যমন্ত্রী(CM) বেশ কয়েকজনের হাতে পাট্টার কাগজ তুলে দেবেন, মুন্ডা শিল্পীদের হাতে তুলে দেবেন ধামসা, মাদল।তাদের জানানো হবে সংবর্ধনাও।মঙ্গলবারই কপ্টারে করে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আসার কাথা তার।সভা শেষে ওই দিন সড়ক পথে ঝাড়গ্রামের সরকারি অতিথিশালায় রাত্রি বাস করবেন বলে জানা গেছে।মুখ্যমন্ত্রীর(CM) সফর ঘিরে ইতিমধ্যে কড়া নিরাপত্তায়(Tight Secuirity) মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা।

জানা গিয়েছে, যে জায়গায় সভা হবে সেই সভাস্থল সহ আশেপাশের সব এলাকায় ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী । দিনের পাশাপাশি রাতেও নজরদারি জোরদার করা হয়েছে । রাতে জোরদার আলোর ব্যবস্থা করা হয়েছে সভাস্থলে।পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) আগে জঙ্গলমহলে উন্নয়নের পাশাপাশি সেখানে আগামী দিন কি কি পরিষেবা রাজ্য সরকার পৌঁছে দিতে চায়, এবং জঙ্গলমহলে আদিবাসী মানুষজনের জন্য রাজ্য সরকার কিভাবে কাজ করছে সেই বার্তা নিয়েই মঙ্গলবার বেলপাহাড়ির মাঠে হাজির হবেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য, জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচনে ভোটের বাক্সে ঘাস ফুল শিবিরকে মজবুত করা।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!