মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের দুই শীর্ষ আমলার সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু, কী নিয়ে আলোচনা?

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতার ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই কাজ শুরু করলেন শুভেন্দু অধিকারী। শনিবারই পূর্ত দফতরের ময়দান টেন্টে রাজ্যের দুই শীর্ষ আমলার সঙ্গে বৈঠক করলেন তিনি। এদিন এই বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। বিজেপির বিধায়ক তাপস রায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়ও হাজির ছিলেন বলে জানা গিয়েছে। 

বিধানসভায় এতদিন বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছিলেন শুভেন্দু। আজ সেখানেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি। মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব নিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গেও মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। শীর্ষ আধিকারিক পদে বড়সড় রদবদল নিয়ে এই  বৈঠকে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও রাইটার্স বিল্ডিংয়ের কাজের অগ্রগতি নিয়েও খোঁজ খবর নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছেন আরও ৫ জন। তাঁরা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক। সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করলেন বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। আগামী শুক্রবার নবান্নে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে ওইদিন প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে  হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী। বাঙালিয়ানাকে ধরে রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ সাজিয়ে তোলা হয়েছিল বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে। মঞ্চে রাখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিকৃতি। পাশাপাশি বাংলার অন্যান্য মনীষীদের ছবিও রাখা হয়েছে।  রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ২০০ শহীদের পরিবার হাজির ছিল এই অনুষ্ঠানে।   

মাংসের চেনা পদে আসুক নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত মুরগি

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

নিয়োগ প্রক্রিয়ায় ফের জট! আপাতত স্থগিত মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন

পার্ক ইনস্টিটিউশনে কী কারণে অসুস্থ হল পড়ুয়ারা? তদন্তে স্বাস্থ্য দফতর ও পুরসভার টিম

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, মাথায় হাত গহনাপ্রেমীদের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’