Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠক করেন। সেখানে মোট ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। আর ছিলেন নানা প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি জানিয়ে দেন আজ, সোমবার থেকেই এই রাজ্যে জনগণনার কাজ শুরু হয়ে গেল।

আজ সকাল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে বলেন, ‘‌চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। আগের সরকার ফাইল ফেলে রেখেছিল। জনগণনা আটকানোই ছিল আগের সরকারের মূল লক্ষ্য। ২০২৫ সালের ১৬ জুন, ভারত সরকারের পক্ষে মিনিস্টার হোম অ্যাফেয়ার্স থেকে চিঠি পাঠানো হয়েছিল জনগণনার জন্য। পশ্চিমবঙ্গ সরকার সেই ফাইল ফেলে রেখে দিয়েছিল। এখন থেকে জনগণনার কাজ, আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার।’‌

এদিন আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হবে বলেও জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‌আগামী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজি কর–সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা (ডিএ), এরিয়ারের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করব। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা–সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয় ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।’‌

এছাড়া এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায়, ‘‌নতুন সরকার মানুষের আস্থা, নিরাপত্তা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।এই ক্যাবিনেট সুশাসন, সুরক্ষা ও ডবল ইঞ্জিন সরকারের পথে অগ্রসর হবে। এই মন্ত্রিসভা সংবিধান প্রনেতা বাবাসাহেব আম্বেদকরের ভাষায় চলবে। আজ থেকেই বাংলায় কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ১ জুলাই ২০২৪ থেকে পশ্চিমবঙ্গ–সহ গোটা দেশে কার্যকর হয়। তার মাধ্যমে ইন্ডিয়ান পেনাল কোড এবং ক্রিমিনাল প্রসিডিওর কোডের পরিবর্তে নতুন আইন চালু করা হয় দেশজুড়ে। কিন্তু গোটা দেশজুড়ে এই নতুন আইন কার্যকর হলেও গত ২ বছর ধরে বাংলায় পুরনো আইপিসি–সিআরপিসির ধারাই অনুসরণ করা হচ্ছিল।’‌

পালাবদলাতেই বাতিল ‘স্বাস্থ্যসাথী’, নতুন সরকারের দিকে তাকিয়ে টলিউডের শিল্পীমহল

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক বিজেপি কর্মী

WhatsApp-এ এল বিয়ের আমন্ত্রণপত্র , ক্লিক করতেই সর্বনাশ!

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

অশ্বিনী নক্ষত্রে মঙ্গলের গোচর, ১২ রাশির উপর নেতিবাচক-ইতিবাচক প্রভাব

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

জমে উঠেছে লড়াই, আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে যে ৮টি দল

‘তৃণমূল না হারলে জামা পরব না’, বিজেপি ক্ষমতায় আসতেই প্রতিজ্ঞা ভাঙলেন নদিয়ার মাখন

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘‌সমালোচনার সুযোগ দেব না, ভরসা রাখুন’‌, নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর

ভোট পরবর্তী হিংসা মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, মঙ্গলবার শুনানি