Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘‌সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর’‌, সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য–রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠক করেন। সেখানে মোট ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। আর ছিলেন নানা প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখান থেকেই তিনি জানিয়ে দেন, রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। বিএসএফকেও জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সকাল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হল। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে। আমরা প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। প্রথম ক্যাবিনেটে ৬টি সিদ্ধান্ত নিয়েছি।’‌

এদিন যে ৬টি সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে তা সাংবাদিক বৈঠক করে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, ‘‌ দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, অবাধ নির্বাচন দেখল পৃথিবীর মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই। যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই ৩২১ জনকে শ্রদ্ধার সঙ্গে সকলের দায়িত্ব নিলাম। রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হলাম। রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না। এবার থেকে তাঁরা পারবেন। আজ থেকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাজ্যে যে কোনও অসামাজিক কাজের বিচার হবে। সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল।’‌

এছাড়া সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি করল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন, ২০১৫ সালের পর রাজ্যে সরকারি চাকরিতে কোনও নিয়োগ হয়নি। তাই প্রচুর শিক্ষিত যুবক–যুবতীর বয়স চলে গিয়েছে। সে কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হল। অত্যন্ত অবৈধভাবে আগের আইপিসি, সিআরপিসি চলছিল। আজ থেকে বিএনএস–এ যুক্ত হল পশ্চিমবঙ্গ। আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। তবে অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না। এই সরকার ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা তুলে দিয়ে সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের প্রধান ভাষা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল সেটাকেই মান্যতা দিয়ে চলবে।’‌

আলিয়া থেকে ঐশ্বর্য, কান চলচ্চিত্র উৎসবে কোন কোন ভারতীয় তারকাদের দেখা যাবে?

জঙ্গলের নীচে গোপন বাঙ্কার! বিজাপুরে মাওবাদীদের আস্তানা থেকে মিলল অস্ত্র-বারুদের ভাণ্ডার

চারদিকে শুধু ‘প্রোটিন’ ট্রেন্ড! শৈশবের ডাল-ভাতের আসল পুষ্টির কথা মনে করালেন আলিয়া ভাট

মুম্বইকে হারানোর পর অশ্লীল অঙ্গভঙ্গি, RCB খেলোয়াড়ের আচরণের ভিডিও ভাইরাল

‘ভক্তদের হয়রানি সহ্য করব না’, কানাডায় কনসার্ট বিতর্কে মুখ খুললেন দিলজিৎ

বিজেপির নিহত কর্মীদের পরিবারের পাশে রাজ্য, নেওয়া হবে সমস্ত দায়িত্ব: শুভেন্দু অধিকারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন, আটক জামাই সহ ২

‘‌সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর’‌, সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ বছর পর মুখে ভাত তুললেন বিজেপি কর্মী, কারণ জানলে চমকে যাবেন