অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিলেন। নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইবুনালে আবেদন করেননি, এমন প্রায় ৩০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না। অন্নপূর্ণা যোজনা পেতে গেলে ফর্ম ফিল আপ করতে হবে। সুবিধা পেতে করতে হবে এনরোলমেন্ট। যাঁদের এনরোলমেন্ট হয়ে যাবে তাঁরা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে। ১ জুন থেকে ৯০ দিন পর্যন্ত চলবে এনরোলমেন্ট ড্রাইভ।

এদিকে নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যসচিব, অর্থসচিবের নেতৃত্বে জেলাশাসক, বিডিও, পুর কমিশনাররাও যুক্ত থাকবেন এই কাজে। যাঁরা আধারের কাজ করেন, তাঁরাও যুক্ত থাকবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, ‘‌আমরা একটি ফর্ম চালু করছি। রাজ্য সরকারের মহিলা এবং শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজের দফতরের মাধ্যমে এটা করছেন। একদিনে সকলে ফর্ম ফিলাপ করতে পারবেন না। ফর্মে তথ্য বিশদে চাওয়া হয়েছে। তার মাধ্যমে পরিবারের তথ্যও সংগ্রহ করতে চায় সরকার। যাতে তা অন্য প্রকল্পেও কাজে লাগানো যায়।’‌

অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের স্বচ্ছ তালিকা তৈরি করা হবে। যাঁদের এনরোলমেন্ট হয়ে যাবে তাঁরা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। সিএএ’‌র আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন, এসআইআর ট্রাইব্যুনালে যাদের নাম, তাঁরাও পাবেন। শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‌আয়কর দিলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। যাঁরা ভারতীয় নন, ভোটার তালিকায় নাম নেই, তাঁরাও এই যোজনার সুবিধা পাবেন না। সরকারি, আধা সরকারি চাকরি করলেও সুবিধা পাওয়া যাবে না। আর এই ভাতা পেতে গেলে ফর্ম ফিল আপ করতে হবে। একদিনে সকলে ফর্ম ফিলআপ করতে পারবেন না। আমাদের সরকার অন্নপূর্ণা যোজনার টাকা দিতে চায়। আবার নানাবিধ স্কিমে যুক্ত করতে চাই।’‌

এছাড়া আরও একটি বিষয় খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বললেন, ‘‌অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এবং নথিভুক্তকরণ যত দিন না সম্পন্ন হচ্ছে, তত দিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু থাকবে। যাঁরা ২ জুনের মধ্যে নথিভুক্তকরণ সম্পন্ন করতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই টাকা পাবেন। তাঁদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ লক্ষ ‘বেনোজল’ মিশে রয়েছে। তা বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করা সরকারের লক্ষ্য। তিন মাস এই প্রক্রিয়া চলবে। প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল নারীশক্তি অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হন।’‌

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল