মাধ্যমিকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীকে ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আরও অনেক কৃতীকেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিকে (MADHYAMIK) প্রথম স্থান অর্জন করেছে দেবদত্তা মাঝি। যুগ্ম দ্বিতীয় স্থান অর্জন করেছে রিফাত হাসান সরকার। তাঁদের শুভেচ্ছা জানিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৭০০ নম্বরের মধ্যে প্রথম স্থানাধিকারী পেয়েছে ৬৯৭ এবং দ্বিতীয় স্থানাধিকারী পেয়েছে ৬৯১ নম্বর। সূত্রের খবর, আরও অনেক কৃতীকেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দেবদত্তা আইআইটি থেকে পদার্থবিদ্যা নিয়ে পড়তে চান ভবিষ্যতে। রিফাত ভবিষ্যতে ডাক্তার হতে চান।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুক্রবার নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন’।

উল্লেখ্য পর্ষদ সভাপতি এদিন জানিয়েছেন, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা হবে ২ -১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১১ টা ৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত হবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ ১৫ মিনিট। উত্তরপত্রে লেখা যাবে দুপুর ১২টা থেকে।

২ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ৫ ফেব্রুয়ারি ইতিহাস, ৬ ফেব্রুয়ারি ভূগোল, ৮ ফেব্রুয়ারি অঙ্ক, ৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান এবং ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। পর্ষদ জানিয়েছে, ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস পরীক্ষার ফল ঘোষণা করা হবে পরে।

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে