চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

নিজস্ব প্রতিনিধি: উত্তর থেকে দক্ষিণবঙ্গবাসী কাঁপছেন প্রবল শীতে। জেলায় জেলায় মানুষের জুবুথুবু অবস্থা। কলকাতাতেও পড়েছে হাড়কাঁপানো সিত। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। এত ঠাণ্ডা বহু বছর উপভোগ করেনি শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আরও নামতে পারে তাপমাত্রা। একাধিক জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা।

হাওয়া অফিস জানাচ্ছে, এখনই কমবে না হাড়কাঁপানো ঠান্ডা। আগামী ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এটি আগামী ২৪ ঘণ্টায় শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি ত্রিপুরা সংলগ্ন একটি এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুইয়ের প্রভাবে পশ্চিমবঙ্গে উত্তর পশ্চিম ও উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে। এতেই বাড়বে শীতের কনকনানি।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা স্বাভাবিকের থেকে আরও নামবে নীচে। আগামী চার দিনে স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থকাতে পারে রাজ্যের অধিকাংশ জায়গায়। দক্ষিণবঙ্গে আগামী তিন দিন স্বাভাবিকের থেকে ৩–৫ ডিগ্রি কম থাকতে পারে দিনের তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা ৪–৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা। অর্থাৎ আগামী কয়েকদিনে দুই বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত। সেই সঙ্গেই থাকবে কলকাতা ও জেলা জুড়ে কুয়াশার দাপট। কোল্ড ডে ও কোল্ড ওয়েভের পূর্বাভাস রয়েছে বীরভূম ও পূর্ব বর্ধমানে। ঘন কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায়। উত্তরের সব জেলাতেই দাপট জারি থাকবে শীতের।

Published by:

Share Link:

More Releted News:

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ