চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সর্বধর্মের বার্তা দিয়ে মনোনয়ন কংগ্রেস প্রার্থীদের, মিছিল-প্রার্থনায় এক অন্যরকম রাজনৈতিক পরিবেশ

Purulia
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: নির্বাচনের আগে পুরুলিয়ায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আজ, বৃহস্পতিবার পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও এবং বলরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মাহাতো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন শহরজুড়ে এক অন্যরকম রাজনৈতিক আবহ তৈরি হয়, যেখানে প্রচারের পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের বার্তাও তুলে ধরেন কংগ্রেস প্রার্থীরা। এদিন সকালে পুরুলিয়া জেলা কংগ্রেস ভবন থেকে একটি বিশাল মিছিল বের হয়। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে যায়। ট্যাক্সি স্ট্যান্ড, পোস্ট অফিস মোড়, চক বাজার কালী মন্দির, বড় মসজিদ এবং সন্তোষী মাতার মন্দির—প্রতিটি জায়গায় গিয়ে প্রার্থীরা প্রার্থনা করেন। মিছিলের প্রতিটি পর্যায়ে ধর্মীয় স্থান পরিদর্শনের মাধ্যমে সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।

শুধু মন্দির বা মসজিদেই সীমাবদ্ধ থাকেননি প্রার্থীরা। মনোনয়ন জমা দেওয়ার আগে তাঁরা বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। সমাজের সকল স্তরের মানুষের প্রতি শ্রদ্ধা এবং সংবিধানের মূল্যবোধকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতারা। পুরুলিয়া সদর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেন দুই প্রার্থী। এই পুরো প্রক্রিয়াজুড়ে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন প্রান্ত।প্রার্থীদের বক্তব্যে উঠে আসে আত্মবিশ্বাসের সুর। তাঁদের কথায়, “মানুষ আমাদের সঙ্গে আছে। তাই আমরা সর্বধর্মকে সম্মান জানিয়ে মনোনয়ন জমা দিতে এসেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ছে এবং আমরা সেই বিশ্বাস নিয়েই নির্বাচনে লড়তে নামছি।”

এদিনের এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেস শুধু নির্বাচনী প্রচারই নয়, সামাজিক সম্প্রীতির একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধর্মীয় স্থান পরিদর্শন, আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে কংগ্রেসের এই কৌশল আগামী দিনে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার। পুরুলিয়ার রাজনৈতিক ময়দানে এখন ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। তার মধ্যেই কংগ্রেসের এই ভিন্নধর্মী প্রচার কার্যত ভোটের আগে নতুন মাত্রা যোগ করল বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের ফলের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, মোবাইল অ্যাপে জানা যাবে

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ