করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাজিক ফিগারের ও বেশি মার্জিন নিয়ে বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি সরকার। যদিও শূন্যের গেরো কাটিয়ে উঠেছে সিপিআইএম এবং কংগ্রেসও পেয়েছে একটি। জয় ঘোষণার পর থেকেই একাধিক তৃণমূল পার্টি অফিস দখলের ছবি উঠে এসেছে। কোথাও পার্টি অফিস ভাঙচুর কোথাও আগুন লাগিয়ে দেওয়ার মত ঘটনার অভিযোগ উঠেছে। এমনকি অনেক পার্টি অফিসে গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠেছে।

কিন্তু নদিয়ার করিমপুরে হল উলট পুরান। এখানে তৃণমূলের পার্টি অফিস দখল তো হয়েছে তবে সেই দখল কিন্তু করেনি শাসক দল বিজেপি। এই পার্টি অফিস দখল করল ভারতের জাতীয় কংগ্রেস। জানা যায়, করিমপুর দুই নম্বর ব্লকের নদীডাঙ্গা ১ অঞ্চলে যখন এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল তখন সেটি নাকি কংগ্রেসেরই ছিল বলে দাবি কংগ্রেস নেতৃত্বদের।

কংগ্রেস নেতৃত্বদের দাবি, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই পার্টি অফিস কংগ্রেসের থেকে তৃণমূল দখল করে নেয়। তবে এ বছর তৃণমূল কংগ্রেসের ভরা ডুবির পরেই কার্যত নদিয়া জেলায় একটিও আসন না পেয়েও তারা তৃণমূলের পার্টি অফিস পুনরায় উদ্ধার করল বলেই জানা গিয়েছে।

 পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে  শুরু হয়েছো পার্টি অফিস দখল, আর পতাকা বদলের প্রক্রিয়া। সেই প্রক্রিয়া যে মোটেই ‘শান্তিপূর্ণ’ পথে হয়নি, তা বলাই বাহুল্য। কোথাও সংঘর্ষ, আবার কোথাও একতরফা আক্রমণে জখম হয়েছেন বহু তৃণমূল কর্মী-সমর্থক। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় দখলদারি ও রাজনৈতিক প্রতিশোধমূলক হামলার অভিযোগ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যেও।

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!