নন্দীগ্রাম থেকে শিক্ষা, গণনার দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় নির্বাচন হলেই বারবার শিরনামে উঠে আসে নন্দীগ্রামের নাম। তাই ৪ জুন লোকসভা নির্বাচনের গণনার দিন যাতে কোন অসুবিধা না হয় সেইজন্য নন্দীগ্রামের দিকে বিশেষ নজর রাখছে কমিশন। ভোট গণনার আগেই সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আর সেখানে আলোচনা হয়েছে নন্দীগ্রামের প্রসঙ্গ।

জানা গিয়েছে, বৈঠকে আলোচনা হয়েছে নন্দীগ্রামে গণনার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ যেন না হয় সেইদিকে বিশেষ নজর রাখা হবে । শুধু তাই নয় বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে গণনাকেন্দ্রে বাড়তি জেনারেটের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কমিশন। এখান থেকেই স্পষ্ট যে লোকসভার ভোট গণনার দিন যাতে না কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিয়ে  বিশেষভাবে তৎপর নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২০২১ সালে  বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন নন্দীগ্রামে লোডশেডিং-এর ঘটনা ঘটেছিল। যা নিয়ে বারবার সরব  হয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, ‘লোডশেডিং করিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই।‘ তাই লোকসভা নির্বাচনে এই ঘটনার যাতে না পুনরাবৃত্তি হয় সেই দিকে নজর রাখছে কমিশন। অন্যদিকে এদিন বৈঠকে কমিশনের তরফে জানান হয়েছে,গণনার দিন  কাউন্টিং এজেন্টদের পরিবারকেও নিরাপত্তা দেওয়া হবে। কাউন্টিং এজেন্ট হুমকি পেলে স্থানীয় পুলিশ ব্যবস্থা নেবে। সব দলের এজেন্টদের নিরাপত্তা দেওয়া হবে।

প্রসঙ্গত, ভোট গণনার দিন  সর্বোচ্চ ২৩ রাউন্ড কাউন্টিং হবে । ত্রীস্তরীয় নিরাপত্তা থাকবে। কাউন্টিং এজেন্টরা সাদা কাগজ এবং পেন নিয়ে ঢুকতে পারবেন। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা পালন করতে হবে। আগামী সকাল ৮ টা থেকে শুরু হবে গণনা ।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের