এই মুহূর্তে

পরিবারের আপত্তি, প্রেমদিবসের আগে পালিয়ে বিয়ে করে আত্মহত্যার চেষ্টা যুগলের

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় প্রেমের সম্পর্ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অমতে সম্পর্ক চলছিল বলে অভিযোগ। পরিস্থিতির চাপে চরম সিদ্ধান্ত নেয় এক তরুণ-তরুণী। বিষ খাওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে তরুণ প্রেমিক সূর্য গাইন-এর। নাবালিকা প্রেমিকা এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ তারিখ রাতে ঘটনাটি ঘটে বাগদা থানার অন্তর্গত একটি এলাকায়। স্থানীয়ভাবে জানা যায়, কয়েক মাস আগে পরিচয়ের সূত্রে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। জানা গিয়েছে, নাবালিকার ১৮ বছর পূর্ণ হতে এখনও প্রায় তিন মাস বাকি ছিল।

জানা গিয়েছে, নাবালিকার ১৮ বছর পূর্ণ হতে এখনও প্রায় তিন মাস বাকি ছিল। পরিবারের পক্ষ থেকে মেয়ের অন্যত্র বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ে যুগল। অভিযোগ, বিয়ের আগের রাতেই তারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সূর্যের মৃত্যু হয়। অন্যদিকে নাবালিকা এখনও সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। পুরো ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোথায় কোথায় মোতায়েন হবে?

‘‌মৃত্যু পর্যন্ত মমতার পাশে থাকব’‌, ধর্নামঞ্চে আক্রমণ শানালেন জয় গোস্বামী

মহিষাদলে ২ স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ধরা পরলে গণপ্রহার, উদ্ধার করল পুলিশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 4 - 1
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 4 - 1
Match Status
Loading...
Powered by Ei Muhurte