চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রানাঘাটে ডাকাতির ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

নিজস্ব প্রতিনিধি : রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার রানাঘাট বিচারবিভাগীয় আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছে। এর আগে গত বুধবারই ওই চার জনকে দোষী সাব্যস্ত করে আদালত।

রানাঘাট মহকুমা আদলতের ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার শুনানি হয়। ঘটনা ঘটার ৭২ দিনের মাথায় চার্জশিট দেয় পুলিশ। ৩৫০ পাতার চার্জশিট দেওয়া হয়। ৮ দিনের ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। এরপরই এই ঘটনায় ধৃত কুন্দললাল যাদব, রাজকুমার পাসোয়ান, ছোট্ট পাসোয়ান ও রিক্কি পাসোয়ানকে দোষী সাব্যস্ত করে আদালত। এই মামলায় অপর অভিযুক্ত মণিকান্ত যাদবের ইতিমধ্যে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় সাজাপ্রাপ্ত সকলেই বিহারের বাসিন্দা। এদিন আদালত দোষীদের প্রত্যেককেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

সোনার দোকানে ডাকাতির ঘটনাটি ঘটে গত বছরের ২৯ আগস্ট। রানাঘাটের একটি শোরুমে হামলা চালানো হয়। এই ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করা হয়। পুলিশি এই তদন্তে উঠে এসেছে, ভিন রাজ্যের এই গ্যাংটি রানাঘাট ও পুরুলিয়ার একটি শোরুমে ডাকাতির সঙ্গে যুক্ত।

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ