ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরের গণপিটুনির ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে ক্রমেই উত্তপ্ত হচ্ছে। ধর্ষণ-খুনের ঘটনার জেরে ছড়িয়ে পড়া ক্ষোভের মাঝেই সন্দেহের বশে এক যুবকের মৃত্যুর অভিযোগ সামনে আসে। সেই মামলায় উসকানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলিকে। তাঁর বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সোমবার (১৩ জুলাই) বারুইপুর আদালতে তোলা হয় লাহেক আলিকে। আদালত চত্বরে তাঁকে প্রিজন ভ্যান থেকে নামানোর আগে পুলিশ হেলমেট পরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, সম্ভাব্য ডিম বা অন্যান্য বস্তু ছোড়ার আশঙ্কা থেকেই কি এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল? পুলিশ সূত্রে খবর, রবিবার (১২ জুলাই) রাতে গ্রেফতারের পর আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে লাহেক আলিকে বারুইপুর থানায় না রেখে নরেন্দ্রপুর থানায় রাখা হয়েছিল। সোমবার সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে বারুইপুর আদালতে আনা হয়। 

আরও পড়ুন: ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

তদন্তকারী সংস্থার দাবি, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় উসকানি-সহ অন্তত ১৫টি মামলা এবং ভারতীয় রেল আইনের দুটি ধারায় মামলা রুজু করা হয়েছে। দলের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তীর দাবি, ‘যে মামলার কথা বলছে পুলিশ, বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে হত্যা, সেই ঘটনা ঘটে যাওয়ার পর লাহেক ওখানে পৌঁছন। একটু তদন্ত করলে, সিসিটিভি ফুটেজ দেখলেই তা বোঝা যাবে। কিন্তু তদন্তের আগেই তো মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন, ওখানে কে নির্দোষ, কে অভিযুক্ত। বিচারের আগে এসব হলে তো গণতন্ত্র থাকবে না।’ অন্যদিকে, আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাহেক আলি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমাকে ফাঁসানো হচ্ছে। বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ বললেন, ‘প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে, সব মিথ্যে মামলা।’ এদিকে, বারুইপুরের গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের ভূমিকা এবং পুরো ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর