বঙ্গে ক্ষমতায় এলে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, শূন্য অভিযান ঠেকাতে খয়রাতি রাজনীতির পথে বামফ্রন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিশ্রুতির লড়াই তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় শক্তি হিসেবে সামাজিক ভাতা প্রকল্পগুলি দীর্ঘদিন ধরেই আলোচনায়। এই ভাতা সাধারণ মানুষের জীবনে কিছুটা স্বস্তি এনে দিলেও বিরোধীরা বরাবরই এর সমালোচনায় সরব ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারাও এই প্রকল্পগুলির প্রভাব স্বীকার করতে বাধ্য হয়েছে। তবুও আসন্ন নির্বাচনে বিজেপি বা বামফ্রন্ট কোনও পক্ষই সরাসরি এই ধরনের ভাতা প্রকল্পকে ইস্তেহারে গুরুত্ব দেয়নি। বরং তাঁরা অন্য দিকগুলিতে জোর দিয়েছে।

এই প্রেক্ষাপটে শনিবার বামফ্রন্ট তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, যেখানে মোট ২২টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত এই ইস্তেহারে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিষেবা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণের কথাও বলা হয়েছে। প্রতি বছর স্বচ্ছ ও নিয়মমাফিকভাবে এসএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়ার আশ্বাসও রয়েছে।

আরও পড়ুন: টোল প্লাজায় নগদে লেনদেন বন্ধ, বদলে যাচ্ছে জাতীয় সড়কে যাতায়াতের নিয়ম

তবে ইস্তেহারের সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি হল বিদ্যুৎ পরিষেবায় ছাড়। যাঁরা আয়করদাতা নন, তাঁদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ অর্ধেক দামে সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। নারী সুরক্ষার দিকেও বিশেষ নজর দিয়েছে বামফ্রন্ট। ‘অভয়া’ আবেগকে সামনে রেখে ‘অভয়া বাহিনী’ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা এবং মাসিক ৬০০০ টাকা ভাতার প্রতিশ্রুতিও এই ইস্তেহারে উল্লেখযোগ্য স্থান পেয়েছে। 

ইস্তেহার প্রকাশের পর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তীব্র রাজনৈতিক বার্তা দেন। তিনি অভিযোগ করেন, আরএসএস ইচ্ছাকৃতভাবে ভাষা, ধর্ম এবং বর্ণের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাঁর কথায়, এই পরিস্থিতিতে বামপন্থীরাই মানুষের সামনে একটি বিকল্প পথ তুলে ধরেছে এবং সেই লক্ষ্যেই এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু আরও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তাঁর বক্তব্য, শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ভোটারদের নামই নয়, বহু হিন্দু ভোটারের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে এই ঘটনাকে নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর অনিয়ম হিসেবে দেখা উচিত বলে তিনি মনে করেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বামফ্রন্ট চেয়ারম্যান। তাঁর অভিযোগ, কমিশন যেভাবে কাজ করছে তা নিরপেক্ষ নয় এবং তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি, মোথাবাড়ি ও কালিয়াচকের সাম্প্রতিক ঘটনাগুলিকেও তিনি সন্দেহের চোখে দেখছেন। তাঁর মতে, এই ঘটনাগুলির পেছনে অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে, যা খতিয়ে দেখা প্রয়োজন।

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম