‘‌বৈধ ভোটার বাদ গেলেই হবে তীব্র বিক্ষোভ’‌, দেরিতে ঘুম ভেঙে মমতার পথেই সেলিম

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে বাংলা জুড়ে চলছে এসআইআর পর্ব। যার জেরে বাংলার মানুষজনকে চরম হয়রানি ও হেনস্থার শিকার হতে হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা মানুষজনের নামও বাদ পড়ে বলে অভিযোগ। একের পর এক শুনানিতে নাজেহাল হতে হয় বাংলার মানুষজনকে। এই এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে বলে অভিযোগ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য ছুটে যান সুপ্রিম কোর্টে। তারপরই আদালতের তত্ত্বাবধানে চলছে তালিকা তৈরি। এবার দেরিতে ঘুম ভাঙল সিপিএমের। আর বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা পথে নামবে বলে হুঁশিয়ারি দিলেন মহম্মদ সেলিম।

এদিকে এসআইআর প্রক্রিয়ার শুরুতে যখন সবার আগে বাংলার মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন তখন বিরোধিতা করে ছিল সিপিএম। এবার সিপিএমের রাজ্য সম্পাদক এতদিন পর সেই মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হাঁটলেন। এই ইস্যু নিয়ে মহম্মদ সেলিম বলেন, ‘‌রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে গত দুই আড়াই মাস লাইনে দাঁড় করিয়ে হয়রানি করা হয়েছে। নির্বাচন কমিশন প্রস্ততি না নিয়েই এসআইআরের নাম করে নির্যাতন চালিয়েছে। ওরা অসমের মতো পিছনের দরজা দিয়ে এনআরসি করার মতলবে থাকলে তা আমরা করতে দেবো না।’‌ এতদিন এই কথাগুলি শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এখন বিধানসভা নির্বাচনের আগে জনগণের কাছে কল্কে পেতে সেলিমও একই কথা বললেন।

অন্যদিকে রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে মহম্মদ সেলিমের এমন অবস্থান রাজ্য–রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। এসআইআর ইস্যু নিয়ে মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‌একজনও প্রকৃত ভোটার বাদ গেলে ঘোরতর বিক্ষোভ হবে। এতে সমস্ত শক্তিকে এক হয়ে প্রতিবাদ প্রতিরোধে মুখর হতে হবে।’‌ তার উপর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি। তার আগেই রাজ্যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে। এই বিষয়ে সেলিমের প্রতিক্রিয়া, ‘‌আসলে দক্ষিণপন্থার উত্থান হলে ফ্যাসিবাদ মাথা চাড়া দেয়। সেই বৈশিষ্ট্য হাজির হয়েছে দেশে। বিজেপির রাজত্বে গণতন্ত্র সংকুচিত হয়েছে। জরুরি অবস্থায় গণতন্ত্রর সঙ্গে মানুষের অধিকার সংকুচিত হয়েছিল।’‌

এছাড়া নির্বাচন কমিশন এবং বিজেপিকেও তুলোধনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক। তবে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। মানুষের হৃদয়ে এখন জায়গা পাওয়া কঠিন বলে মনে করছেন অনেকে। যদিও মহম্মদ সেলিমের কথায়, ‘‌আমরা চাই গণতন্ত্রের প্রসার। মানুষের অধিকার রক্ষা, সংবিধান রক্ষা। গণতন্ত্র সংকুচিত হলে মানবিক অধিকার সংকুচিত হয়। কাজের অধিকার, শ্রমের মূল্য, শিক্ষা স্বাস্থ্যর অধিকার সংকুচিত হয়। মত প্রকাশের অধিকার, স্বাধীনভাবে ধর্মাচারনের অধিকারও সংকুচিত হয়। বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একজোট করে লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হবে। নির্বাচন সামনে। বিজেপির বড় বড় হোডিং দেখতে পাবেন। তবে বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা বিক্ষোভ চরমে তুলব।’‌

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের