লাইনে ফাটল, থমকালো হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন পরিষেবা

সোম সকালে থমকে গেল পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন পরিষেবা। নেপথ্যে লাইনে ফাটল ধরার ঘটনা। সমস্যায় পড়েছেন যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনেই থমকে গেল পূর্ব রেলের(Eastern Railway) হাওড়া-ব্যান্ডেল শাখার(Howrah Bandel Line) ট্রেন পরিষেবা। নেপথ্যে লাইনে ফাটল(Crack in Rail Line) ধরার ঘটনা। এদিন অর্থাৎ সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ শেওড়াফুলি স্টেশনের(Sheoraphuli Station) কাছে ছাতুগঞ্জ ময়লাপোতা সংলগ্ন এলাকায় ছ’নম্বর লাইনে পেট্রোলিংয়ের সময় ফাটল দেখতে পান রেলের কর্মীরা। তারপরেই নিরাপত্তার খাতিরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। তবে রিভার্স লাইন(Reverse Line) দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। শুরু হয় লাইন মেরামতির কাজ। ফাটল ধরা লাইনের পাত বদল করার কাজ শুরু হয়েছে। তবে ঘটনার জেরে ওই শাখায় কিছুটা হলেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।   

দুই বর্ধমান, হুগলি এবং মুর্শিদাবাদের একাংশের বাসিন্দাদের কাছে কলকাতায় আসার প্রধান মাধ্যমই হল ট্রেন। সেক্ষেত্রে বছরের প্রথম দিন সকালেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েন ওই সব এলাকার যাত্রীরা। রেল কর্তৃপক্ষের বক্তব্য, দ্রুত মেরামতির চেষ্টা চলছে। ট্রেন চলাচল তাড়াতাড়িই স্বাভাবিক হয়ে যাবে। তবে হাওড়ামুখী একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। একাধিক ট্রেন দেরিতে চলছে। এদিন লাইনে ফাটল নজরে আসার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছু ট্রেনকে বিকল্প লাইন দিয়ে হাওড়ার উদ্দেশে পাঠানো হয়। ট্রেনগুলি বেশ ধীর গতিতে পরবর্তী স্টেশন শ্রীরামপুরে পৌঁছয়। সকাল ৮টা থেকে লাইনে পাত বদলের কাজ শুরু হয়। তবে এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তা হতে বেলা গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার