বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮ ই মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে দক্ষিণ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি(Cycle Rally) অনুষ্ঠিত হয়।বিশ্ব নারী দিবসকে সামনে রেখে দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুব্রত দাস বলেন যে, আন্তর্জাতিক নারী দিবসের(International Women’s Day) মধ্য দিয়ে নারীত্বের উৎসব পালিত হয়।

জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক ভেদাভেদ ভুলে মহিলাদের কৃতিত্বকে স্বীকৃতি জানানোর জন্য এই দিনটি পালিত হয়। এই দিনে প্রত্যেককে নারী অধিকার, লিঙ্গ সমতা সম্পর্কে সচেতন করে তোলা হয়। পাশাপাশি মহিলাদের সমান অধিকারের লড়াই জোরদার করা এই দিনটি পালনের অন্যতম উদ্দেশ্য। পারিবারিক বা ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনে মহিলাদের নানান সমস্যার মোকাবিলা করতে হয়।

এই দিন পালনের মধ্য দিয়ে এই বিষয়টিকেও সকলের সামনে তুলে ধরে সচেতনতা প্রসারের চেষ্টা চালানো হয়ে থাকে। আজকের এই বর্ণাঢ্য সাইকেল র‍্যালিতে(Cycle Rally) বিভিন্ন স্কুলের পড়ুয়ারা, আশা কর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি উক্ত র‍্যালির মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতনতা ও প্রদান করা হয়। বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন।

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা