ধেয়ে আসছে ‘জাওয়াদ’, মাঠের ফসল বাঁচাতে একগুচ্ছ নির্দেশিকা কৃষি দফতরের

বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ এখন ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। যা ক্রমশ শক্তিশালী হয়ে ধেয়ে আসবে অন্ধ্রপ্রদেশ কিংবা ওড়িশা উপকূলের দিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ এখন ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। যা ক্রমশ শক্তিশালী হয়ে ধেয়ে আসবে অন্ধ্রপ্রদেশ কিংবা ওড়িশা উপকূলের দিকে। সেখান থেকেই স্থলভাগে প্রবেশ করে ফের বাঁক নিয়ে সোজা বাংলার দিকে গভীর নিম্নচাপ রূপে হাজির হবে ‘জাওয়াদ’। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী কিংবা ভারী বৃষ্টিপাত হবে। আর এই সময়টাই পশ্চিমবঙ্গে শীতকালীন ফসলের চাষের সময়। তাই বিপুল ক্ষতির আশঙ্কা প্রকাশ করছে রাজ্যের কৃষি দফতর। সেই মর্মে দশ জেলার জেলা শাসকদের পাঠানো হয়েছে বিশেষ নির্দেশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাডভাইজারি জারি করেছে কৃষি দফতর। নিম্নচাপের জেরে প্রভাবিত হতে পারে এমন জেলার জেলাশাসকদের অ্যাডভাইজারি পাঠানো হয়েছে কৃষি দফতরের তরফে জানিয়েছেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদাতে কৃষকদের সাবধানতা অবলম্বনে নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে এই মুহূর্তে আলুর চারা লাগাতে বারণ করা হয়েছে অ্যাডভাইজারিতে।

কৃষি দফতরের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, আলু বোনার কাজ এক সপ্তাহ পিছিয়ে দিতে হবে। পাকা ধান অবিলম্বে কেটে ফেলতে হবে। তৈলবীজ ও আলুর খেতে জল জমলে নিকাশি ব্যবস্থা উন্নত রাখতে হবে। দ্রুত যাতে জমা জল বেরিয়ে যায়, সেজন্য নালা কিংবা ন্যাচা কাটতে হবে। পানের বরজ, পেঁপে, কলা বাগানে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, সেক্ষেত্রেও একটি অ্যাডভাইজরি জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কৃষি দফতরে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর কথা মাথায় রেখে একটি বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়, কৃষি দফতরের সচিব ওঙ্কারসিং মিনা। জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ঘূর্ণিঝড়ের হাত থেকে চাষের ফসল বাঁচাতে বেস কিছু নির্দেশ দেওয়া হয়েছে। ‘আমফান’ ও ‘যশ’-এই দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে চলতি বছরে বর্ষা উদবৃত্ত। তাতেও নষ্ট হয়েছে ফসল। তাই বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্যের কৃষি দফতর।

নির্দেশিকায় জেলা শাসকদের বলা হয়েছে, মাঠের পাকা ধান দ্রুত কেটে, ঝেড়ে, গুদামজাত করতে হবে। প্রয়োজনে যন্ত্রের সাহায্যে তা করতে হবে। সবজি, তৈলবীজ, সরিষা কিংবা আলুর জমিতে জমা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আলু বোনার কাজ সাত দিন পিছিয়ে দিতে হবে। সবজি ও অনান্য ফল খেত বিশেষত পেঁপে, কলা জাতীয় ফসল, যেগুলোর ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলিকে রক্ষা করতে হবে। সবজির মাচা ও পানের বরজকে শক্ত করে বাঁধনের ব্যবস্থা করতে হবে। প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করতে হবে। আবহাওয়ার পরবর্তী বুলেটিনগুলির ওপর লক্ষ্য রেখে ফসলের খেতে ব্যবস্থা নিন।

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮