জল পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর

জল পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১২ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে হাওড়ার শিবপুর কাজিপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১২ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে হাওড়ার শিবপুর কাজিপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম ইরফান (১২)। শিবপুর (Shibpur) কাজিপাড়ার মালিবাগান এলাকার বাসিন্দা সে। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সে। ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত ওই শিশু। শনিবার বিকালে স্থানীয় একটি মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল সে। খেলতে খেলতে তেষ্টা পাওয়ায় একটি ক্লাবের পানীয় জলের ফিল্টার থেকে জল পান করতে যায় সে। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শিশু। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। এমন দৃশ্য দেখে স্থানীয় লোকজন ছুটে আসে। তড়িঘড়ি ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুতের তার জলের ফিল্টারের উপর পড়ে থাকার জেরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ১২ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

অন্যদিকে ঘটনার খবর পৌঁছয় শিবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্তকারীরা। মৃত কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি বিদ্যুতের তার কী ভাবে ওই পানীয় জলের মেশিনের উপর এসে পড়ল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনার প০এছনে কারোর কোনও গাফিলতি রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। কারোর বিরুদ্ধে গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে