বারুইপুর কাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড, কাউকে রেয়াত নয়, আশ্বাস শুভেন্দুর

বারুইপুর কাণ্ডে কাউকে রেয়াত নয়, ফাঁসির সাজা হবে। কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুর কাণ্ডে কাউকে রেয়াত নয়, সর্বোচ্চ সাজা হবে। সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, আজ, সোমবার এমনটাই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের সাজা হোক, নির্যাতিতার বাবা তেমনটাই চান। তাঁর সেই দাবিকেই মান্যতা দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘জঘন্যতম এই অপরাধে যুক্ত কাউকে ছাড়া হবে না। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তবে ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি রণক্ষেত্রে হয়ে উঠেছিল, এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। রেললাইনকে যেভাবে তুলে ফেলা হয়েছে, তা অতীত মনে করাচ্ছে। ২০১৯ সালে সিএএ বিরোধী আন্দোলন কিংবা ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় এমনটা দেখা গিয়েছিল। এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরও ছাড়ব না। ফল ভুক্ত হবে। ভোটে হেরে যে সমস্ত অতৃপ্ত আত্মা ঘরে ঢুকে বসে রয়েছে, তাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত। এই ঘটনায় মোট ৪ টি মামলা দায়ের করা হয়েছে। গণপিটুনিতে যুবককে হত্যা নিয়েও একটি মামলা করা হয়েছে। সব মিলিয়ে যা যা প্রশাসনের করণীয় সবটাই করা হবে।’

এদিকে এই ঘটনার প্রতিবাদে সোমবার (৬ জুলাই) সকালে মমতাপন্থী তৃণমূল নেতারাও নির্যাতিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই দলে রয়েছেন, দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং বিমান বন্দোপাধ্যায়। তাঁরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। বারুইপুর ঘটনায় ইতিমধ্যেই ছয় সদস্যের SIT গঠন করা হয়েছে। গতকাল রাতভর তল্লাশি চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আরও দুইজন পলাতক। আজ সকালে আনন্দ সর্দার নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। তবে গতকালই এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে এক যুবককে গণপিটুনিতে খুন করা হয়েছে। এই নিয়েই অশান্তি আরও তুঙ্গে উঠেছিল।

এদিকে সোমবার নতুন করে যাতে এলাকার পরিস্থিতি উত্তপ্ত না হয়ে ওঠে, তার জন্যে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পাঁচজনের বেশি জমায়েত করতে দেওয়া হচ্ছে না। তাই সকাল থেকে বারুইপুর চত্বর থমথমে। আগামিকাল নির্যাতিতার বাবাকে ভবানীভবনে আসলে বলা হয়েছে। তাঁদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সূত্রের খবর, বারুইপুর থানার ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকার বাসিন্দা ছিল ওই নাবালিকা। শনিবার বিকেল ৪ টে নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বের হয়েছিল সে। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন তাঁকে।

অবশেষে রবিবার (৫ জুলাই) সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই নাবালিকার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এই নিয়েই গতকাল সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। রেললাইন অবরোধ করা হয়েছে।তবে পরে পুলিশ গিয়ে দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ তুলে নেয়। যদিও তার মধ্যেও ইন্দ্রজিৎ তাঁতি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। আর নাবালিকাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কি না, ময়নাতদন্তের রিপোর্ট থেকেই তা জানতে পারবে পুলিশ। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পরিবারের সঙ্গে কথা বলেছেন।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়