নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার অন্তর্গত সন্তোষপুর মথুরাতে বাড়ির ভিতর থেকে এক ব্য়ক্তির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম তন্ময় জানা। তাঁর বয়স ৪৫ বছর। তন্ময় রাইফেল সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রী চিকিৎসক সুতপা জানা। একই বাড়িতে স্ত্রী, শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন তিনি।

দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার সূত্রপাত, বাড়ির একটি ঘরে খারাপ কম্পিউটার সারানোর জন্য আনতে গিয়ে তন্ময়ের ছেলে বাবার নিথর দেহ দেখতে পায়। দেহের পাশে রক্ত পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে সে মাকে খবর দেয়। এরপর তন্ময়ের স্ত্রী তাঁর দিদিদের ফোন করে বিষয়টি জানান। পরিবারের সদস্যরা বাড়িতে এসে ঘরের মধ্যে তন্ময়ের মৃতদেহ দেখতে পান। দেহটি পচাগলা অবস্থায় উদ্ধার হওয়ায় মৃত্যুর সময় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে এই মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পডুন: ‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। এমনকি, তন্ময়ের স্ত্রীর ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়। সবচেয়ে বড় প্রশ্ন, বাড়ির মধ্যে থাকা সত্ত্বেও কীভাবে তিন থেকে চার দিন ধরে তন্ময়ের মৃতদেহ ঘরে পড়ে রইল? সেটা কেউ জানতেই পারল না? তাঁর মৃত্যু কি আত্মহত্যা, নাকি এর পিছনে রয়েছে কোনও পরিকল্পিত খুনের রহস্য? দেহের পাশে রক্ত পড়ে থাকার বিষয়টিও নতুন করে রহস্য বাড়িয়েছে। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের সদস্যরা।

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড