এই মুহূর্তে




গণতন্ত্রকে রক্ষা করতে হবে, সংবিধান দিবসে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : রেড রোডে সংবিধান দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বি আর আম্বেদকরের মূর্তিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন তিনি। প্রতিবছর রেড রোডে সংবিধান দিবস অনুষ্ঠানে হাজির থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার অন্যথা হয়নি। ডঃ বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে হাতে সংবিধান নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন গণতন্ত্রকে রক্ষা করার কথা বলেছেন। সংবিধান দিবসে বিজেপিকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে দেশের মানুষকে।  ভুলে গেলে হবে না বাংলা ভারতের বাইরে নয়। গণতন্ত্র রক্ষার জন্য, দেশ স্বাধীন করার জন্য বাংলা সব সময় লড়াই করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে। ধর্ম জাতি নির্বিশেষে সকলেই আজ নিপীড়িত হচ্ছে। কুৎসিত ভাষায় আক্রমণ হচ্ছে। মিথ্যে ও লুট চলছে দেশজুড়ে। এর বিরুদ্ধে এক জোটে লড়াই করতে হবে।

তিনি আরও বলেছেন, দেশে এখন এক পক্ষ চলছে। দেশে এখানে নিরপেক্ষতা নেই। ২৯ সালে কোনওভাবেই ক্ষমতায় আসবে না বিজেপি। তার আগেই সরকার পড়ে যেতে পারে। তামিলনাড়ু, কেরালা, গুজরাত, বাংলা সর্বত্রই বিএলও মারা যাচ্ছে। এসআইআর নিয়ে এদিন সোচ্চার হয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্বের নির্দেশ মেনে চলতে হবে সকলকে। বিজেপির নির্দেশনা মেনে চললে হবে না। সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। গণতন্ত্র এখন ঝুঁকির মুখে রয়েছে। রেড রোডের সংবিধান দিবসের অনুষ্ঠানেও বিজেপির বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা

হাড়োয়াতে বিজেপি নেতাদের বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলার হুংকার তৃণমূল নেতার

জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে রোগিনীর মূত্রথলি কেটে ফেললেন চিকি‍ৎসক, আজব কাণ্ড ফালাকাটায়

গিন্নির সঙ্গে ঝগড়া, অভিমানে ফেসবুক লাইভেই আত্মহত্যা যুবকের

তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য, স্পষ্ট জানিয়ে দিলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন

নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী,কৃষ্ণনগরের কলেজ মাঠ পরিদর্শনে পুলিশকর্তারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ