এবারে দুয়ারে সরকার ক্যাম্পেই হবে বিনামূল্যে দাঁতের চিকিৎসা

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই পরিষেবাতে নজরদারি করবেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারে ‘দুয়ারে সরকার’ (DUARE SARKAR) ক্যাম্পেই মিলবে দাঁতের চিকিৎসার পরিষেবা। আর তা হবে সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্য স্বাস্থ্য দফতর এমনই বিজ্ঞপ্তি জারি করেছে। প্রত্যন্ত এলাকার মানুষও যেন সহজেই দাঁতের চিকিৎসা করাতে পারে তাই এই উদ্যোগ। উল্লেখ্য, এর আগে ক্যাম্প থেকে করা হতো চোখের চিকিৎসা।

গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে পঞ্চম ‘দুয়ারে সরকার’। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) এই স্বপ্নের প্রকল্পে এবারে চালু হয়েছে একাধিক নয়া পরিষেবা। বিদ্যুৎ, পাট্টা, ই-রেশন কার্ড পরিষেবার পাশাপাশি থাকছে অভিযোগ জানানোর পরিষেবাও। ক্যাম্প চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ডিসেম্বরের মধ্যেই আবেদনকারীদের সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন (NABANNA)। উল্লেখ্য, রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম এলাকায় বকেয়া রয়েছে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল। সেই টাকা আদায়ে বিশেষ উদ্যোগী রাজ্য। আর এই জন্যই চালু করেছে বিশেষ স্কিম। বলা হয়েছে, গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে চাইলে দিতে হবে মাত্র অর্ধেক টাকা। আরও জানা গিয়েছে, চাষ এবং সেচেও বিদ্যুৎ বিলে দেওয়া হবে বিশেষ ছাড়। ফলে এই সুবিধা নিতে সাধারণ মানুষ বিল মেটাবে। আবার রাজ্যের কোষাগারও পূর্ণ হবে। 

উল্লেখ্য, রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প ছিনিয়ে নিয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিভাগে সেরার পুরস্কার। অন্যদিকে, গত ১ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলছে পাড়ায় সমাধান কর্মসূচি।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিনামূল্যে দাঁতের চিকিৎসা পরিষেবাতে নজরদারি করবেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকরা। উপস্থিত থাকবেন ২জন করে ডেন্টাল সার্জেন। কলকাতা পুর এলাকাগুলিতেও চালু হচ্ছে ডিজিট্যাল ডেন্টাল পরিষেবা। ১৪৪টি ওয়ার্ডে মোবাইল ডেন্টাল ক্লিনিক ওয়ার্ড চালাবে আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল। এই বিষয়ে হাসপাতালকে পরামর্শ করতে হবে স্বাস্থ্য দফতরের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের চমক, এবার দুয়ারে সরকারেই জানানো যাবে অভিযোগ 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন