দুর্যোগে প্রশাসন সবসময় পাশে রয়েছে, ঘাটালের পরিস্থিতি দেখে পোস্ট দেবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল : প্রবল বর্ষণে অত্যন্ত খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটালে। বেশির ভাগ ওয়ার্ডই চলে গিয়েছে জলের তলায়। এই অবস্থায় জনপ্রতিনিধিদের ওপরেই ক্ষোভ প্রকাশ করছেন ঘাটালবাসী। কিন্তু সাধারণ মানুষের পাশে থাকার বার্তাই দিয়েছেন ঘাটালের সাংসদ দেব। তিনি বললেন, ‘সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সব সময় আছে।’

রবিবার এক্সপোস্ট করে তিনি লিখেছেন, বিগত ১০ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান এর সপক্ষে সওয়াল করেছেন। অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। ২০২৪ সালে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট তথা ৫০০ কোটি বরাদ্দ করে। ফেব্রুয়ারি ২০২৫ থেকে কাজ শুরু হয়। এই মাস্টার প্ল্যান এ ৭৮ কিমি + ৫২ কিমি নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ, ব্রিজ ,খাল কাটা, খালের সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা, জমি অধিগ্রহণ সবই আছে। যার সময়সীমা কমপক্ষে ৪-৫ বছর। ঘাটাল এ বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রতিনিধিদের উপরেই হবে। এই দুর্যোগের সময় সরকার এবং প্রশাসন পাশে সব সময় আছে।

ডিভিসির জল ছাড়ার জেরে ঘাটালের বহু রাস্তাই চলে গিয়েছে জলের তলায়। ডুবে গিয়েছে রাজ্য সড়কও। এই পরিস্থিতির মধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা। ফলে আতঙ্ক বাড়তে শুরু করেছে।

ঘাটালের প্রায় সব ওয়ার্ডেই জমেছে জল। রাস্তায় নেমেছে নৌকা। প্রতিবছর এই জল যন্ত্রণার ছবি দেখতে পাওয়া যায়। এবারও তার অন্যথা হয়নি।ঘাটাল পুরসভার প্রায় সব ওয়ার্ডই জলমগ্ন। উল্লেখ্য, ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর কাজ শুরু হলেও বেশ কিছু জায়গায় কাজ আটকে রয়েছে। ‘ড্রোন ভিউ’-এর মাধ্যমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছে জেলা প্রশাসন।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স