নন্দকুমারে তেলের গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: নন্দকুমারের তেলের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোডাউন। কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এখনও কোনও হতাহত বা আহতের কথা জানা যায়নি। হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের নন্দকুমার থানার বাখরাবাদ এলাকায় একটি তেল গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে।

জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার (৬ এপ্রিল)সকাল সাড়ে ১০ টা নাগাদ ওই তেলের গোডাউনে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বিধ্বংসী রুপ ধারন করে।  খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হাজির হয়েছে। আগুনের লেলিহান শিখা এতটাই প্রবল যে নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিটের কারনে আগুন লেগে থাকতে পারে। মোট দুটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে কয়েকটা বাইক পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে, নন্দকুমার থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, কাটিং তেল মজুত করা ছিল গোডাউনে। অবৈধ ভাবে কাটিং তেল বিক্রি করছিল। তবে কী করে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

 

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়