প্রার্থীর হাতে ফুল দিতে গিয়ে লাথি খেয়ে মাটিতে গড়াগড়ি বিজেপি নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি,ধুপগুড়ি: মন্দিরে মাথা ঠেকিয়ে এবং দেওয়াল লিখন -এর মাধ্যমে প্রচার এবং মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে রওনা দেন ধুপগুড়ি বিধানসভা(Dhupguri Assembly) কেন্দ্রের উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী তাপসী রায়। কিন্তু নিজেদের মধ্যেই দ্বন্দ্ব, এমন ঘটনা ঘটলো গেরুয়া শিবিরে, যা জানলে অবাক হবেন আপনিও।

বিজেপির উপ- নির্বাচনের পার্থী তাপসী রায় বৃহস্পতিবার সকালে ধুপগুড়ির মায়ের স্থান কালী মন্দিরে পুজো দিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে নেতা মন্ত্রীদের নিয়ে নমিনেশন ফাইল করতে যান তিনি। রাস্তায় প্রার্থীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিতে গিয়ে লাথি খেলেন জলপাইগুড়ি জেলা বিজেপির প্রাক্তন জেলা সহ-সভাপতি। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। ফুলের তোড়া নিয়ে হলুদ পাঞ্জাবি পরা প্রাক্তন জেলা সভাপতি রাস্তায় পড়ে গড়াগড়ি খান।

আগামী ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। হাতেগোনা কয়েকটা দিন বাকি ,ধূপগুড়ি বিধানসভার উপ নির্বাচনে। উপনির্বাচনের জিততে মরিয়া প্রত্যেকটি দল। বুধবার রাতে ধূপগুড়ি পৌরসভা(Dhupguri Municipality) ৭ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার কার্য শুরু করেছেন বিজেপি প্রার্থী তাপসী রায়। বিজেপি প্রার্থীকে নিজের হাতে দেওয়ার লিখনে দলীয় প্রতীক তুলি নিয়ে রং ভরতে দেখা যায়।আজ জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী তাপসি রায়(BJP Candidate Tapasi Roy) ।

মননোনয়ন জমা দিতে যাবার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশিথ প্রামানিক,দার্জিলিং এর সাংসদ(MP) রাজু বিস্তা এবং জেলা নেতৃত্ব।বিজেপি জলপাইগুড়ি পার্টি কার্যালয় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী। আর সেই মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় প্রার্থীর হাতে ফুল দিতে গিয়েই দলের প্রাক্তন জেলা সভাপতিকে মাটিতে লাথি খেয়ে পড়ে গড়াগড়ি খেতে হয়।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ