ধুপগুড়ির মিলন সংঘের মন্ডপে এবার ‘বৃন্দাবনের ব্রজবাসী’

Share:

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি: ‘বৃন্দাবনের ব্রজবাসী ‘ দেখবে এবার ধুপগুড়ির নগরবাসী। এবছরের মিলন সংঘের থিম বৃন্দাবনধাম।জলপাইগুড়ি জেলার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম ধূপগুড়ির মিলন সংঘ।এবছর মিলন সংঘ(Milan Sangha) বৃন্দাবনধামের(Vindrabandham) আদলে পূজা মন্ডপ তৈরি করেছে।মন্ডপ তৈরি করেছেন মালদার কারিগররা।মিলন সংঘের মাঠে গেলে দেখা যাবে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে ৭০ ফুট উঁচু এবং ৮৫ ফুট চওড়া বিশাল মন্ডপ।

এতে ফুটে উঠেছে বৃন্দাবনের ছোঁয়া।বাঁশ, প্লাইউডের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের শৈশব থেকে নিত্য লীলার নানা দিক।মিলন সংঘের থিমের সঙ্গে মানানসই প্রতিমা তৈরি করছেন ময়নাগুড়ির বার্নিশের মৃৎশিল্পী দিগ্বিজয় পাল।শিল্পীর গড়া একচালা প্রতিমা গত বছর তাক লাগিয়েছিল।এবারেও শ্রীকৃষ্ণ এবং দেবী দুর্গার এক সম্মিলিত রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পী।দেবী দুর্গা এখানে কৃষ্ণরই এক স্বরূপ।মাস দুয়েক ধরে এখানেই ঘাঁটি গেড়ে মূর্তি তৈরি করছেন শিল্পী।

কৃষ্ণদুর্গা এবারই প্রথম দেখা যাবে বলে দাবি পুজো আয়োজকদের। উল্লেখ্য ২০১৮, ২০২০ এবং ২০২২ সালে বিশ্ব বাংলা শারদসম্মানে জেলার সেরা পুজোর শিরোপা কেড়েছিল ধুপগুড়ির মিলন সংঘ।পুজো কমিটির কোষাধ্যক্ষ সুব্রত নন্দী বলেন, পুজোর দিনগুলোতে মণ্ডপে থাকবে মহিলা ঢাকির দল।এর বাইরে টানা কয়েকদিন নানা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এবারও রাজ্যের মুখ্যমন্ত্রী গত ১২ ই অক্টোবর পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন।আর চতুর্থীর সন্ধ্যায় পূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ