সিপিএমের ভোট কী রামে গেল? জোর চর্চা আলিমুদ্দিনের অন্দরে

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ধরে বামেদের গোপন সমঝোতা ও ভোট ট্রান্সফারের অভিযোগ উঠছিল। একসময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই কথা স্বীকারও করে নিয়েছিলেন। বলেছিলেন  গত কয়েকটি নির্বাচনে বামেদের ভোটের একটি বড় অংশের ভোট বিজেপির ঝুলিতে গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বামেরা। কিন্তু সম্ভাব্য ফল দেখে কপালে চিন্তার ভাজ বামেদের। জোর চর্চা শুরু হয়েছে আলিমুদ্দিনের অন্দরে। আদৌ কি তাঁরা ভোট ফেরাতে পেরেছেন? 

ডোমকল আসনে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী মহম্মদ মোস্তাফিজুর রহমান, অন্যদিকে ১২০০ ভোটে এগিয়ে রয়েছেন উত্তরপাড়ার বামপ্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়। কিন্তু অন্য জায়গায় তেমন ভাবে সাড়া ফেলতে পারেনি তাঁরা। ২০১১ সালের আগের বাম জমানা এখন আর নেই। সরাসরি কোন কেন্দ্রে জিততে পারবে সেটাও হলফ করে বলতে পারবে না তাঁরা। কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবন পার করে আসা সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসু চান রাজ্যে এবার বামেদের জমি পুনরুদ্ধার হোক। কিন্তু আদৌ কী তা হবে? কতটা ফল হবে সেটাই দেখার। যাদবপুরের মতো বামেদের শক্ত ঘাঁটিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। ঐতিহ্যমণ্ডিত এই কেন্দ্রটিতে জয় পেয়েছিলেন বড় বড় নেতত্বরা। এবার ‘সেক্যুলার’ বামেদের কাছে ভোট চেয়েছিলেন বিজেপি প্রার্থী। সেটাও অনেকটাই প্রভাব বিস্তার করতে পেরেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।একসময় ডোমকল ও জলঙ্গিতে এগিয়ে গিয়েছিল সিপিএম। এবার জলঙ্গিতে পিছিয়ে গিয়েছে তাঁরা। 

জনসংযোগ করতে এবার দুয়ারে পৌঁছে গিয়েছিলেন সিপিএমের প্রবীণ নেতৃত্ব। লাল ঝান্ডা নিয়ে বাড়ির দরজায় দরজায় যেতে দেখা গিয়েছে বিমান বসু, মহম্মদ সেলিম কিংবা সুজন চক্রবর্তীর মতো নেতাদের। কিন্তু সেটাও কতটা প্রভাব ফেলতে পেরেছে ভোটের ফলে, সেটাও দেখার। ভোটের সম্ভাব্য  ফলাফল দেখার পরে আলিমুদ্দিনের কপালেও চিন্তার ভাঁজ। একসময় যাঁরা ৩৪ বছর শাসন করেছে, আজ তাঁদের খুঁজে পাওয়াও মুশকিল। 

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০