এসআইআর পর্বে মৃতদের পরিবারের সদস্যকে চাকরি, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এসআইআর। এই এসআইআর প্রক্রিয়ায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। আতঙ্কে অথবা চাপ সহ্য করতে না পেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বহু বিএলও পর্যন্ত আত্মহত্যা করেছেন। এমনকী বহু নাগরিক আত্মহত্যা করেছেন। এবার সেসবের তালিকা তৈরি করা হয়েছে। অল্প বয়সে যাঁরা মারা গিয়েছেন অথবা পরিবারে একমাত্র রোজগার করা ব্যক্তি যিনি মারা গিয়েছেন এমন মৃতদের সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

এদিকে এমন তালিকা তৈরি করা হয়ে গিয়েছে। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। সমস্ত মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। তালিকা অনুযায়ী, ৬০ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। যাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। আর তা করতে প্রত্যেককে হোমগার্ডের ‌চাকরি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। আগামী মার্চ মাসে গোটা বিষয়টি সেরে ফেলা হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে কয়েকটি জেলাকেও চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম–সহ আরও কয়েকটি জেলায় এসআইআর পর্বে মারা গিয়েছেন অথবা আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। আবার রাজ্যজুড়ে সরকারি স্কুলগুলিকে বিশ্বমানের করে তুলতে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্পের রূপরেখা করা হয়েছে। মার্চ মাসের শুরু থেকেই ৯.৫০ টাকা কেজি দরে চাষিদের থেকে সরাসরি আলু কেনার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মন্ত্রিসভারগুরুত্বপূর্ণ বৈঠকের পর জোড়া সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

এছাড়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, শিক্ষাক্ষেত্রে বাংলা এখন দেশের মধ্যে প্রথম সারিতে। সেটাকে আরও সুদৃঢ় করতে ‘স্কুল মান উন্নয়ন’ প্রকল্পে হাত দিয়েছে রাজ্য সরকার। এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এই প্রকল্পের মোট খরচের ৭০ শতাংশ বহন করবে। রাজ্যের ৪৩০টি ব্লকের প্রত্যেকটিতে অন্তত একটি করে ‘মডেল স্কুল’ গড়ে তোলা হবে। আর পিছিয়ে পড়া ব্লকগুলিতে গড়ে উঠবে দুটি করে আধুনিক স্কুল। অত্যাধুনিক গ্রন্থাগার ও স্যানিটারি ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে। আড়াই হাজার কোটি টাকার লক্ষ্য নেওয়া হয়েছে। আলু চাষিদের রক্ষাকবচ নিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২৫–২৬ মরসুমেও ন্যূনতম সহায়ক মূল্যে আলু কিনবে রাজ্য। আগামী মার্চ মাসের শুরু থেকেই কেজি প্রতি ৯ টাকা ৫০ পয়সা দরে সরকারিভাবে আলু কেনা শুরু হবে।

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ