চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তাল দিঘার সমুদ্র, বইছে দমকা হাওয়া

নিজস্ব প্রতিনিধিঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল। তৈরি হয়েছে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। রবিবার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় আছড়ে পড়তে  চলেছে  ঘূর্ণিঝড় রিমল।   আছড়ে পড়ার আগেই তার প্রভাব টের পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারা।  বর্তমানে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঢেউয়ের উচ্চতা।

রিমল মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছে পূর্ব মেদিনীপুরের প্রশাসন।  দুর্ঘটনা এড়াতে সমুদ্র পাড়ে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। রয়েছে সরকারি নজরদারিও। ইতিমধ্যেই সকাল থেকে প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে। বড় বড় ঢেউ গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে।  এরফলে কার্যত আতঙ্কিত জেলার মানুষ। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে।

উল্লেখ্য, বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে।  ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে লাল সতর্কতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করার কাজ চালানো হচ্ছে। অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন । আশঙ্কা করা হচ্ছে ল্যান্ডফলের সময়  ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা  রয়েছে।  তাই  বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  এই পরিস্থিতিতে  চিন্তায় মাথায় হাত পড়েছে উপকুলীয় এলাকার বাসিন্দাদের।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ