দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিঘায় মন্দির উদ্বোধন, যান চলাচল নিয়ন্ত্রণে কী ব্যবস্থা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, দিঘা : আর মাত্র কয়েকদিন। তারপরেই দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। অক্ষয় তৃতীয়াতে এই মন্দির উদ্বোধন ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে। এই উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিপুল জনসমাগমের আঁচ করছে প্রশাসন। তাই আগে থেকে প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।

জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সোমবার থেকে ১১৬বি জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যাঁরা উদ্বোধনে আসবেন, তাঁদের জন্য বিশেষ পার্কিং-র ব্যবস্থাও করা হচ্ছে।

জানা গিয়েছে, মন্দির উদ্বোধনের দিন অনুষ্ঠানের সাক্ষী থাকতে হাজির থাকবেন রাজ্য এবং প্রতিবেশী রাজ্যের বহু মানুষ। সাধারণ মানুষের সমস্যা দূর করতে ট্রাফিকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মহাকুম্ভের ঘটনা যাতে এখানে না ঘটে সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে এবং ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন।

পূর্ব মেদিনীপুর অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দিঘার গেট থেকেই যান নিয়ন্ত্রণ করা হবে। বেশ কয়েকটি চেকপোস্টও করা হয়েছে। গাড়ির পাস থাকলেই, ভিতরে ঢোকার অনুমতি মিলবে। কিন্তু অন্য গাড়ির জন্য বিভিন্ন পার্কিং পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। বাইপাস হয়ে এই পার্কিং পয়েন্টে যেতে হবে।

রীতিমত মেগা ইভেন্ট হতে চলেছে এই উদ্বোধনের অনুষ্ঠান। তাই আগে থেকেই প্রস্তুত রয়েছে প্রশাসন। পরিকল্পনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। দিঘায় যাতে কোনও বাড়তি চাপ না পড়ে তারজন্য পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। দিঘা গেট থেকে বাইপাসের জমি ও হেলিপ্যাড ময়দানে পার্কিং-র ব্যবস্থা করা হবে। এখন শুধু সময় গুনছে রাজ্যবাসী।

এরপর থেকে দিঘায় গেলে সমুদ্র সৈকতের সঙ্গে জগন্নাথ দর্শনও করা যাবে। ফলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ