প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগাম সতর্কতা ছিলই। সেই সতর্কতা সত্যি করেই সমুদ্র এখন উত্তাল। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় দুর্যোগের আগাম সতর্কতা ছিল। তাই এই তিন রাজ্যের সি বিচ গুলিতে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমণি, শঙ্করপুরে নজরদারি চালানো হচ্ছে। ওড়িশার পুরী ও গোপালপুরে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসবের মাঝেই দিঘায় শুরু হয়েছে জলোচ্ছ্বাস। দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির উপকূলজুড়ে শুরু হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস। একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। ঢেউয়ের দাপটে একাধিক জায়গায় গার্ডওয়াল টপকে সমুদ্রের জল ঢুকে পড়ছে উপকূলবর্তী এলাকায়। যার ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরও পডুন: ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

সমুদ্রের জল ঢুকে পড়েছে দিঘার মেরিন ড্রাইভে। হাঁটু জল জমেছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সক্রিয় হয়েছে প্রশাসন। দুর্ঘটনা এড়াতে দিঘা-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে লাগাতার সতর্কতামূলক মাইকিং। পর্যটকদের সমুদ্রে নামতে এবং গার্ডওয়ালের একেবারে কাছে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে ছবি বা ভিডিও না তোলার জন্যও সতর্ক করা হচ্ছে, বারবার চলছে মাইকিং। দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণি, রাজ্যের এই চারটি উপকূলীয় এলাকাতেই বাড়ানো হয়েছে নজরদারি। সৈকতজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও নুলিয়া বাহিনী। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি চালানো হচ্ছে। উত্তাল সমুদ্রে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে কিছুটা শক্তি হারালেও বঙ্গোপসাগরকে উত্তাল করে রেখেছে। তাই গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

কোয়েলের বদলে রাজ্যসভায় বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী! জল্পনা

বর্ষার দিনে আলাদা কিছু ট্রাই করতে চান? বানান টক-ঝাল মিষ্টি আচারি কুমড়ো

রাতের অন্ধকারে ঢেলে দিয়েছে বিষ, মরে ভেসে উঠেছে রুই-কাতলা, মাথায় হাত মাছ চাষির

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের