‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: সঠিক উপভোক্তাদের হাতে যাতে ‘অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যায়, তাই ভেরিফিকেশন চলছে। আগামী ১৭ আগস্ট থেকে ধাপে ধাপে প্রকৃত উপভোক্তারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন। দুদিন আগেই নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই প্রকল্পের আওতায় সকলে আর্থিক সাহায্য পাবে না। সেই কথা আজ, রবিবার সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

এদিন খড়্গপুরে চা চক্রে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সবাই এই প্রকল্পে টাকা পাবেও না। ২ কোটি কুড়ি লক্ষ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। তৃণমূলের লোকজন দিয়ে দিয়েছে নাম দেখা হয়নি সে পাওয়ার যোগ্য কিনা। ১৭ তারিখের পর থেকে দেওয়া হবে এই প্রকল্পের টাকা, মুখ্যমন্ত্রী বলেছেন। তবে সবাই যেন মনে না করেন যে সকলে পাবেন এটা। এই প্রকল্পের টাকা সকলের জন্য নয়।’ এরই সঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হয়, সরকারি বাসে মহিলাদের তোলা হচ্ছে না। হাত দেখালেও দাঁড়াচ্ছে না। সেই বিষয়ে তিনি জানান, ‘জায়গা না থাকলে মহিলাদের তুলবে কীভাবে। সবাই দীঘা ঘুরতে যাচ্ছে, দার্জিলিং ঘুরতে যাচ্ছে। এটা ঠিক রাজ্য সরকারি বাস কম। সরকার বাস কিনবে যাতে সমস্ত মহিলারা সুযোগ পায়।’

আরও পডুন: বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

শালবনি জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার পরেই সিআইডির জেরার মুখোমুখি হয়েছেন সুমিত রায়। গতকাল, শনিবার ১০ ঘন্টা অভিষেকের আপ্তসহায়ককে জিজ্ঞাসাবাদ করেন রাজ্যের গোয়েন্দারা। আজ, রবিবারও সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেইমতোই এদিন ভবানী ভবনে হাজিরা দেন তিনি। শালবনির জমি দুর্নীতি থেকে চাকরি বিক্রি কিংবা সেবাশ্রয়ে জালিয়াতি, সবকিছুতেই নাম জড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের। সেই প্রসঙ্গেও এদিন দিলীপ ঘোষ বলেন, ‘সিআইডি দেখছে, তদন্ত চলছে। দেখা যাক কী হয়। ও তো টিএমসি করতো, তৃণমূলেরই লোক। যত অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। তদন্তে যা হবে সেটা মেনে নেবে সবাই। সুমিত কোথায় ছিল, কেন অভিষেকের বাড়ি যাচ্ছে সব প্রকাশ্যে আসবে।’

এরই সঙ্গে এদিন আর জি করের ঘটনা নিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, ‘আর জি কর সংক্রান্ত ফাইল ফের একবার খুলেছে। তদন্ত হচ্ছে। সারা পশ্চিমবাংলা কেন গোটা দেশ দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল যে ধরনের ঘটনা ঘটেছিল। লোককে জাগ্রত হতে হবে। সমাজকে ভাবতে হবে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে।’

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

‘তারক মেহতা’য় অভিনয়ের স্বপ্ন নিয়ে ৯০০ কিমি ভ্রমণ, শেষে পুলিশের জালে ১৬ বছরের কিশোর

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

সন্ধ্যার আড্ডা জমাতে বাড়িতেই বানান বেকারির মতো মুচমুচে নোনতা কাজু বিস্কুট

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি