‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপেক্ষা করুন, ফের তৃণমূল ক্ষমতাতে ফিরবে,’ গতকাল, শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের এমনটাই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, ‘অপেক্ষা করুন, ধৈর্য্য ধরুন। আমরাই ফের ক্ষমতাতে ফিরব। ততদিন পর্যন্ত মন দিয়ে দলটা করতে হবে। আমরাই আসছি, তাই অপেক্ষা করুন।’ গতকাল, শুক্রবার এমনটাই দাবি করেছিলেন তৃণমূলনেত্রী।

আরও পডুন: নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

আজ, শনিবার খড়্গপুরে চা চক্রে গিয়ে মমতার সেই দাবির বিরুদ্ধেই তোপ দেগেছেন দিলীপ ঘোষ। কটাক্ষের সুরে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেছেন, ‘ওসব কথা বাদ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে ভোলানো, বাচ্চাদের ভুলিয়ে রাখার জন্য এসব কথা বলছেন। উনি এসব বলে দলে লোক টানার চেষ্টা করছেন। কিন্তু আদপে তা হবে না। সবাই জানে, ওদের ছাত্র নেতারাও জানে, মমতাদি বৃদ্ধ হয়ে গেলেও কোনওদিন আর রাজ্যে ক্ষমতাতে আসবেন না।’ শুধুই তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা নিয়েই তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল, শুক্রবার জানিয়েছিলেন, ‘দলের ধৃত কর্মীদের ছাড়াতে তিনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন।’ তৃণমূলনেত্রীর সেই মন্তব্যের জেরে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ট্রোলের শিকার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ইস্যুতে খোঁচা দিলেন দিলীপও। এদিন তিনি জানিয়েছেন, ‘আমরা জানি তো, উনি দেশের আইন ব্যবস্থাতে বিশ্বাস করেন না। আগেও বলেছেন উনি। আমিও পরামর্শ দিচ্ছি ওনাকে আন্তর্জাতিক আদালতে প্রয়োজনে রাষ্ট্রসঙ্ঘে যেতে। তাতে কোনও লাভ হবে না।’

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল