‘যুবসাথী’র ফর্ম ফিলাপে অচেনা লিঙ্কে ক্লিক নয়, সতর্ক করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে চলছে যুবসাথী প্রকল্পে আবেদন জমার কাজ। অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে আবেদন জমা। এই পরিস্থিতিতে কেউ যাতে প্রতারণার শিকার না হয়, সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ। সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা। এই সময় কোনওভাবে ঘুরপথে বা অন্য পদ্ধতিতে যুবসাথীতে আবেদন না করার কথা বলা হয়েছে।

যুবসাথীর আবেদন শুরুর প্রথম দিনেই প্রায় ৫ লক্ষ আবেদন জমা পড়েছে। এরমধ্যেই আশঙ্কার মেঘ ধার দিয়েছে। মানুষের ফৎসাহকে কাজে লাগিয়ে ফাঁদ পাতে প্রতারকরা। তারা সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা চটজলদি বা ঘুরপথে পাইয়ে দেওয়ার জন্য ‘টোপ’ দেয়। পরিস্থিতির মধ্যে পড়ে অনেকে সেটা বিশঅবাস করে ফাঁদেও পা দেয়। এবার আগে থেকেই মানুষকে সতর্ক করেছে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা। 

প্রতারণা কীভাবে হতে পারে সেই নিয়ে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে টাকা পাইয়ে দেওয়ার নাম করে অচেনা নম্বর থেকে ফোন আসতে পারে। সরকারি কর্মী বা ব্লক অফিসের প্রতিনিধির পরিচয় দিয়ে আবেদন অনুমোদিত হওয়ার কথা বলতে পারে। টাকা ছাড়ার আগে ভেরিফিকেশন দরকার জানিয়ে ওটিপি চাইতে পারে। ভুল করেও সেই ওটিপি দিলে বিপদে পড়তে পারেন উপভোক্তারা। ওটিপি সব সময় ব্যক্তিগত। সেটা দেওয়ার অর্থ ব্যাংক অ্যাকাউন্ট ডিজিটাল ওয়ালেট বা পরিচয় সংক্রান্ত তথ্যভাণ্ডারের দরজা সকলের কাছে খুলে দেওয়া। সরকারি প্রকল্পের ক্ষেত্রে ওটিপি যাওয়ার কোন নিয়ম নেই। পাশাপাশি সোশ্যাল মিডিয়া বা এসএমএসের মাধ্যমেও ভুল লিংক পাঠিয়ে পাঁচ পাতা হতে পারে। ভুল করেও এই ফাঁদে পা দেবেন না।

ভোটের আগে স্বনির্ভর বাংলা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পে আবেদন জমার কাজ। এদিন রাজ্যের ২৯৪টি বিধানসভায় ক্যাম্প করে আবেদন জমা নেওয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন জমা করার কাজ।  যুবসাথীর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার, খেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মকুব সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হচ্ছে।

 

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?