শেষ হল ২২-এর ‘দুয়ারে সরকার’, জমা পড়ল ১ কোটি আবেদন

দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন প্রায় ৯৭ লক্ষ নাগরিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হল ২০২২ সালের ‘দুয়ারে সরকার’ (DUARE SARKAR) ক্যাম্প। রাজ্য সরকারের একাধিক প্রকল্পে জমা পড়ল প্রায় ১ কোটি আবেদন। প্রসঙ্গত, প্রথমে ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) স্বপ্নের এই প্রকল্প চলবে গত ১ নভেম্বর থেকে গত ৩০ নভেম্বর পর্যন্ত। পরবর্তীকালে সেই সময় বেড়ে হয়েছিল গত ৩১ ডিসেম্বর পর্যন্ত।

জানা গিয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন প্রায় ৯৭ লক্ষ নাগরিক। এরমধ্যে ৩৫ লক্ষ আবেদন জমা পড়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়। ১০ লক্ষ আবেদন জমা পড়েছে মুখ্যমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট স্বাস্থ্যসাথী প্রকল্পে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনপত্র জমা পড়েছে ৮ লক্ষ ৩৪ হাজার এবং মুখ্যমন্ত্রীর অপর মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জানিয়েছেন ৭ লক্ষ ৬১ হাজার জন। এবারের দুয়ারে সরকার প্রকল্পে রাজ্য জুড়ে শিবির হয়েছিল মোট ৮২ হাজার ৩৪৫টি। এর মধ্যে ভ্রাম্যমাণ শিবির ছিল ২৮ হাজার ৩৮১টি।

২০২২ সালের দুয়ারে সরকার ক্যাম্পে প্রথম চালু করা হয়েছিল বিশেষ ছাড় দিয়ে বিদ্যুৎ বিল জমা করার কেন্দ্র। সেখানে আবেদন জানিয়েছেন ২ লক্ষ ১৫ হাজার জন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দুয়ারে সরকার প্রকল্পের জন্য রাজ্য ছিনিয়ে নিয়েছে পাবলিক ডিজিট্যাল প্ল্যাটফর্মের ‘প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড’।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব