প্রথম দিনেই সুপারহিট ‘দুয়ারে সরকার’, সব প্রকল্পকে টেক্কা লক্ষ্মীর ভাণ্ডারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রথম দিনেই বাজিপাত  ‘দুয়ারে সরকার’ শিবির। এবার  এক ছাতার তলায় আনা হয়েছে ৩৭টি প্রকল্পকে । তাতেই মিলেছে ব্যাপক সাড়া।  শুক্রবার থেকে আরম্ভ হওয়া নবম দুয়ারে সরকার শিবির বিভিন্ন জেলায়  চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমদিনেই মালদায় রেকর্ড সংখ্যক শিবিরের আয়োজন করেছিল  জেলা প্রশাসন। পঞ্চম দুয়ারে সরকার সময় মালদায়ের শিবিরের সংখ্যা ছিল ৪ হাজার ৬৬টি। আর এখন তা বেড়ে হয়েছে ৪ হাজার ৭৪টিতে। এরফলে উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ ।

জেলাশাসকের তরফে জানান হয়েছে, প্রথমদিনে মালদায় লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে বিভিন্ন শিবিরে। সেইসঙ্গে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এবং বার্ধক্যভাতা পেতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। মালদার মত একই চিত্র দেখা গিয়েছে বীরভূমে। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের প্রথমদিনে আবেদনের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে ৪০৫টি শিবিরে চার হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বার্ধক্যভাতার ক্ষেত্রে প্রায় ৩ হাজার ১২৫টি আবেদন পড়েছে। সেইসঙ্গে  বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় দু’হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এছাড়াও প্রথমদিনে বীরভূমে  মোট  ১৪ হাজার ৭৫৮টি আবেদন জমা পড়েছে। তাতেই  জেলা প্রশাসনের কর্তারা বেশ  উচ্ছ্বসিত। উল্লেখ্য, দুয়ারে সরকারের পথচলা শুরু ২০২০ সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৬ লক্ষ ৮২ হাজার ৪৬৫টি দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আর সেখান  থেকে প্রায়  সরাসরি সরকারি সুবিধা পেয়েছেন ১১ কোটি ৪৫ লক্ষ ৮৪ হাজার ৭১৬ জন।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর