এই মুহূর্তে




SIR নিয়ে ব্যস্ততা তুঙ্গে, পিছিয়ে গেল শীতকালীন অধিবেশনের দিনক্ষণ

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে এবার দেরি হচ্ছে। এর কারণ হিসেবে জানা গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কথা। পশ্চিমবঙ্গ বিধানসভায় শাসক দল তৃণমূলের পাশাপাশি রয়েছে বিরোধী দল বিজেপির বিধায়করা। এছাড়াও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগামী বছর বিধানসভা নির্বাচনের কারণে এই তিন দলই ব্যস্ত রয়েছে। এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে এই কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভার অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগেই শীতকালীন অধিবেশন পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। তাই শাসকবিরোধী উভয়পক্ষ পরস্পরের বিরুদ্ধে এই অধিবেশনকে ব্যবহার করতে চাইছে।

পরিষদীয় দফতর সূত্রে খবর, প্রথমে ঠিক ছিল চলতি মাসের ১৪ তারিখ থেকে বিধানসভা অধিবেশন শুরু হবে। পরে সিদ্ধান্ত বদল হয়ে ঠিক হয় ২২শে নভেম্বর থেকে শুরু হবে শীতকালীন অধিবেশন। কিন্তু রাজ্য জুড়ে এসআইআরের কাজ শুরু হয় ৪ নভেম্বর, চলবে ডিসেম্বর পর্যন্ত। তাই ঠিক হয়েছে নভেম্বর মাসে নয়, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে বসবে বিধানসভার শীতকালীন অধিবেশন। প্রায় দুই সপ্তাহের জন্য অধিবেশনের কাজকর্ম হবে। যদিও এই প্রসঙ্গে বিধানসভা সচিবালয় কিংবা পরিষদীয় দফতর কোনও মন্তব্য করতে রাজি নয়।

বিধানসভার এক আধিকারিকের কথায় শীতকালীন অধিবেশনে রাজ্য সরকার কী কী বিল আনতে পারে এবং কী ধরনের প্রস্তাবনা গৃহীত হতে পারে এই বিষয়টি নিয়ে এখন আইন দফতরের সঙ্গে নবান্নের আলোচনা চলছে। তাই অধিবেশন প্রসঙ্গে এখনই প্রকাশের কিছু জানানো সম্ভব হবে না।অধিবেশনের পর আগামী বছর ফেব্রুয়ারি মাসে বুঝবে চলতি বিধানসভার শেষ অধিবেশন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে। এই বিধানসভা নির্বাচন হতে পারে মাত্র ১ সপ্তাহের জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ