পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর দিনগুলিতে আকাশের মুখভার থাকলে মণ্ডপে মণ্ডপে ঘোরার পরিকল্পনায় পড়তে পারে প্রভাব। চতুর্থীর দুপুরে কলকাতায় আচমকা বৃষ্টি নামায় শেষ মুহূর্তের কেনাকাটা থেকে শুরু করে পুজোর প্রস্তুতি, সবেতেই কিছুটা ছন্দপতন হয়েছিল। এবার পঞ্চমীতেও (১৫ অক্টোবর) বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ফলে প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করার আগে জেনা নেওয়া ভাল। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার এক-দু’টি জায়গাতেও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেখানে বৃহস্পতিবার মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। পঞ্চমীর দিন শহরের আকাশে মেঘের আনাগোনা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুন: আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

শুক্রবার দেবীর বোধন। ইতিমধ্যেই শহরের বহু পুজোমণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। সন্ধ্যা নামতেই ঠাকুর দেখতে বেরোচ্ছেন দর্শনার্থীরা। ফলে পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টি কতটা ভোগাতে পারে, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ছে। হাওড়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। তাই এই ক’দিন মণ্ডপে মণ্ডপে ঘোরার পরিকল্পনা থাকলে আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। তবে পুজোর পরের দিনগুলিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত রয়েছে। ১৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। এই পরিস্থিতি বজায় থাকতে পারে ২২ অক্টোবর, অর্থাৎ একাদশী পর্যন্ত। ফলে অষ্টমী থেকে একাদশী পর্যন্ত প্যান্ডেল হপিংয়ের পথে বৃষ্টির বাধা তুলনামূলকভাবে কম থাকার আশা করা যাচ্ছে।

সাত সকালে বিহারে নৃশংস হত্যাকাণ্ড, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনডেন্ট

আজ মুর্শিদাবাদ-মেদিনীপুরে ৯টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

অ্যামাজনে ৬৩০০ টাকা সস্তায় মিলছে ৭২০০mAh ব্যাটারির নতুন Vivo ফোন

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক

মাত্র ২০২ টাকায় ৩২ দিনের ভ্যালিডিটি, পুজোর মুখে ধামাকাদার রিচার্জ প্ল্যান আনল BSNL

দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলা! চন্দ্রকোণার জাড়া জমিদারবাড়িতে কেন এই অদ্ভুত নিয়ম?

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা