ভোট চলাকালীন বীরভূমে মৃত্যু জওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। বাংলার আট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সোমবার বীরভূমে চলেছে নির্বাচন। আর তখনই ঘটল বিপত্তি। আচমকাই জাজি গ্রাম এলাকায় ভোট চলাকালীন কর্তব্যরত অবস্থায় অসুস্থ  হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনী জওয়ান। গুরুত্বর   হয়ে পড়ায় তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জওয়ানকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে,এদিন ভোট চলাকালীন সময় প্রাণ হারিয়েছেন ৫৫ বছরের মেহেন্দ্র সিংহ। তিনি এএসআই পদে ছিলেন। তাঁর বাড়ি উত্তরাখণ্ডে। তবে কি করে মেহেন্দ্র মৃত্যু হল তা এখন জানা যায়নি।  ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে এই প্রথম নয় এর আগে ১৯ এপ্রিল প্রথম দফা লোকসভা নির্বাচনের দিন প্রাণ হারিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান। বাথরুমে অচেতন হয়ে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর ফের  চতুর্থ দফা লোকসভা নির্বাচনের দিন বাংলায় মৃত্যু হল জওয়ানের।

উল্লেখ্য, সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট। যে আট আসনে ভোট চলছে সেই আসনগুলি হল-বহরমপুর, বীরভূম, বোলপুর, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, কৃষ্ণনগর ও রানাঘাট। আট আসনে  ভাগ্য পরীক্ষায় নেমেছেন ৭৫ প্রার্থী। জোর কদমে চলছে ভোটগ্রহণ পর্ব। এখন পর্যন্ত দুপুর  ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫১.৮৭ %।

Auto Draft

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার পুলিশ কনস্টেবল

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি